কলম্বোকে হারিয়ে গলের দুইয়ে দুই

বাংলাদেশ ক্রিকেট দল ম্যাচ জিতের পর উল্লাসে মেতে উঠেছে, খেলোয়াড়রা একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
জাফনা কিংসকে হারিয়ে লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) শুরু করেছিল গল মার্ভেলস। নিজেদের দ্বিতীয় ম্যাচেও ধারাবাহিকতা বজায় রেখেছে দলটি। কলম্বো স্ট্রাইকার্সকে ৭ রানে হারিয়েছে তারা। অন্যদিকে ক্যান্ডি ফ্যালকনসকে হারিয়ে আসর শুরু করা দলটি হোঁচট খেল নিজেদের দ্বিতীয় ম্যাচেই।
চলতি আসরে কলম্বোর স্কোয়াডে আছেন বাংলাদেশের তাসকিন আহমেদ। দুটি ম্যাচ খেললেও এখনও একাদশে সুযোগ মিলেনি টাইগার পেসারের।
পাল্লেকেলেতে টসে জিতে গলকে ব্যাটে পাঠায় কলম্বো। নির্ধারিত ওভার শেষে সবকটি উইকেট হারিয়ে ১৭৯ রানের সংগ্রহ পায় দলটি। জবাবে নেমে ৯ উইকেটে ১৭২ রানে থামে কলম্বো।
আগে ব্যাটে নেমে ঝড়ো ফিফটি তুলে নেন নিরোশান ডিকওয়েল্লা। ছয়টি চার ও তিন ছক্কায় ১৮ বলে ৫০ রান করে ফিরে যান। ইসুরু উদানা করেছেন ৩৪ বলে ৫২ রান। এছাড়া ২৭ বলে ৩৫ রান করেন শাহান আরাচ্চিগে।
কলম্বোর হয়ে শাদাব খান ৪টি এবং বিনুরা ফের্নান্দো ৩ উইকেট নেন।
রানতাড়ায় কলম্বোর ব্যাটাররা রান পেলেও ইনিংস লম্বা করতে ব্যর্থ হয়েছেন। আটে নামা দুনিথ ওয়েল্লাগে ২৬ বলে ৪৫ রানের ইনিংস খেলেছেন। বাকীদের মধ্যে রহমানুল্লাহ গুরবাজ ১৭ বলে ২৯, গ্লেন ফিলিপস ১৮ বলে ২৬ রান করেন।
গল বোলাদের মধ্যে আরাচ্চিগে, মাহেশ থিকসানা ও ইসুরু উদানা ২টি করে উইকেট নেন।






