গাইবান্ধা

নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় মুহূর্তেই ৩ মোটরসাইকেল আরোহী নিহত

নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় আহত ও নিহতের দৃশ্য, পথচারী ও পুলিশ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিয়ন্ত্রণহীন বাসের ধাক্কায় তিন মোটরসাইকেল আরোহী নিহত, ঘটনাস্থলে পুলিশ ও পথচারীরা উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

গাইবান্ধার পলাশবাড়ীতে যাত্রীবাহী বাসের সঙ্গে পণ্যবাহী ট্রাকের সংঘর্ষ হয়েছে। এসময় বেপরোয়া গতির বাসটির ধাক্কায় দুই মোটরসাইকেলের ৩ আরোহী নিহত হয়েছেন।

সোমবার সকাল নয়টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের পৌরশহরের চৌমাথা মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের প্রত্যকের বয়স ৩০ থেকে ৩৫ বছরের মধ্যে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরকত পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে রংপুরের দিকে যাচ্ছিল। পথে চৌমাথা মোড়ে বাসটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়। পরে নিয়ন্ত্রণহীন বাসটির সঙ্গে বিপরীতমুখী পণ্যবাহী একটি ট্রাকের সংঘর্ষ ঘটে। স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে দায়িত্বরত ডাক্তার ৩ জনকেই মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: আনিছুর রহমান ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, চালক পালিয়ে গেলেও বাস এবং ট্রাকটি পুলিশ হেফাজতে রয়েছে।

বিষয়:গাইবান্ধা বাস-ট্রাক সংঘর্ষ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…