চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেন সৎ মা হেমার জন্মদিনে উপস্থিত ছিলেন না সানি-ববি?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৪ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০২৩
বিনোদন
A A

সোমবার (১৬ অক্টোবর) ৭৫ বছরে পা রেখেছেন বলিউডের ‘ড্রিম গার্ল’ খ্যাত কিংবদন্তী অভিনেত্রী হেমা মালিনী। এদিন অভিনেত্রীর জন্মদিন উপলক্ষ্যে আয়োজন করা হয় জমজমাট এক পার্টি। যেখানে উপস্থিত ছিলেন বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির নামীদামী সব সেলিব্রেটিরা। বিশেষ এই দিনে হেমা নিজেও সেজেছিলেন জাকজমক সাজে।

কিন্তু এত সব আয়োজনের মাঝেও ফিকে ছিল হেমার জন্মদিনের পার্টি! কেননা পার্টিতে উপস্থিত ছিলেন না তার স্বামী ও অভিনেতা ধর্মেন্দ্র ও তার দুই ছেলে সানি দেওল ও ববি দেওল। যে বিষয়টি সবার নজর কেড়েছে।

বরাবরই ধর্মেন্দ্রর প্রথম পক্ষের দুই ছেলে সানি ও ববি দেওলের সঙ্গে দ্বিতীয় স্ত্রী হেমা মালিনির সম্পর্ক ভালো নয় বলে গুঞ্জন শোনা যায়। সেই গুঞ্জনের মাঝেই হেমার জন্মদিনের পার্টিতে তাদের অনুপস্থিতি সেই জল্পনাকে আরও উস্কে দিলো!

যদিও দু’মাস আগেও ছবিটা ছিল অন্য রকম। সানি দেওলের ‘গদর ২’ মুক্তি পাওয়ার পর তার প্রশংসায় ভেসেছিলেন সৎবোন থেকে সৎ মা সকলেই। নিজের বাড়িতে ‘গদর ২’ ছবির বিশেষ প্রদর্শনের ব্যবস্থা করেছিলেন সানির সৎ বোন ও হেমা মালিনীর মেয়ে এষা দেওল। সেই স্পেশাল স্ক্রিনিংয়ে হাজির ছিলেন ববি দেওলও। চিত্রগ্রাহকদের ক্যামেরার সামনে দাঁড়িয়ে একসঙ্গে ছবিও তুলেছিলেন তিন ভাইবোন। যদিও সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না হেমা। তবে পরে এক প্রেক্ষাগৃহে গিয়ে ‘গদর ২’ দেখেছিলেন তিনি। ছবি দেখে বেরিয়ে দরাজ গলায় প্রশংসাও করেছিলেন সৎছেলের। সেই ঘটনার মাস দুয়েক কাটতে না কাটতেই আবার ফিকে দেওল পরিবারের দুই পক্ষের সম্পর্ক।

চলতি বছরের প্রথম দিকে বিয়ে সেরেছেন সানি দেওলের ছেলে করণ দেওল। সেই অনুষ্ঠানে ধর্মেন্দ্রর প্রথম পক্ষের স্ত্রী প্রকাশ কৌর উপস্থিত থাকলেও দেখা যায়নি হেমা, এষা ও অহনাকে। ফলে অনেকেই ধারণা করছেন হেমার জন্মদিনে সেই শোধ নিলেন সানি!

এর আগে শোনা গিয়েছিল বাবা ধর্মেন্দ্রর দ্বিতীয় স্ত্রী হেমা মালিনীর সঙ্গে নাকি একদমই সম্পর্ক ভালো নয় সানি দেওলের? একবার নাকি সৎ মায়ের সঙ্গে দারুণ অশান্তি হয়েছিল পরিবারের প্রিয় সানির। রাগের মাথায় ‘বাবার দ্বিতীয় নারী’ বলেও হেমাকে অসম্মান করেছিলেন সানি। তাকে ছুরি দিয়ে নাকি আঘাতও করতে গিয়েছিলেন তিনি। যদিও এই রটনাকে ফুৎকারে উড়িয়েছেন ধর্মেন্দ্রর প্রথম স্ত্রী এবং সানির মা প্রকাশ কৌর।

Reneta

সূত্র: বলিউড লাইফ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কিংবদন্তি অভিনেত্রীজন্মদিনধর্মেন্দ্রববিসানিহেমা মালিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাদেশে বার্সা একাডেমির কার্যক্রম শুরু হচ্ছে রোববার

পরবর্তী

দুই সুইডিশ ফুটবল সমর্থককে হত্যাকারী পুলিশের গুলিতে নিহত

পরবর্তী

দুই সুইডিশ ফুটবল সমর্থককে হত্যাকারী পুলিশের গুলিতে নিহত

এপিজে আবদুল কালাম ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ডে ভূষিত হলেন ডিএমপি কমিশনার

সর্বশেষ

ছবি: সংগৃহীত

যুদ্ধের মধ্যেই ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

ময়মনসিংহে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

জুলাই ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে অবৈধ বালু উত্তোলন নিয়ে সংঘর্ষে নিহত ১

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সদরঘাটে লঞ্চের ধাক্কায় ট্রলারডুবি, নিখোঁজ ২

জুলাই ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মার্কিন ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের জরুরি বার্তা

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT