চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ফিউচার স্টারস’ নামে ফিরল বল বয় সংস্কৃতি

আবু রায়হান ইফাত আবু রায়হান ইফাত
৫:৩৮ অপরাহ্ণ ২৭, এপ্রিল ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: ২০০৪-০৫ সালের পর বল বয় সংস্কৃতি প্রায় হারাতে বসেছিল বাংলাদেশ ক্রিকেট। সময়টাতে গ্রাউন্ডসম্যানরাই বেশিরভাগ ক্ষেত্রে বল বয়দের কাজটা করে এসেছেন। পাশাপাশি ফিল্ডাররাও বল কুড়িয়ে নিতেন। প্রায় ১১ বছর পর পুরনো সেই সংস্কৃতিতে ফিরল তামিম ইকবালের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে ফিউচার স্টারস নামে।

সোমবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ-নিউজিল্যান্ড টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মাঠে দেখা গেল এক ঝাঁক বল বয়কে। বিসিবি সভাপতি তামিম ইকবালের একান্ত ইচ্ছাতে ফিরেছে এ সংস্কৃতি। বল বয়দের নাম বদলে ‘ফিউচার স্টারস’ আখ্যা দেয়া হয়েছে।

ম্যাচ শুরুর পর বল বয় নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন বিসিবি সভাপতি তামিম। লিখেছেন, ‘বল বয় শব্দটা ব্যক্তিগতভাবে কখনোই খুব একটা ভালো লাগত না আমার। ওরাই আমাদের ভবিষ্যৎ, তাই আমি ওদেরকে বলতে চাই ফিউচার স্টারস। আশা করি, এই খুদে ক্রিকেটাররা ওদের প্রিয় ক্রিকেটারদের কাছ থেকে দেখে অনুপ্রাণিত হবে, ওদের স্বপ্নের সীমানা বড় হবে এবং একদিন বাংলাদেশের হয়ে খেলবে। আমিও একসময় ওদের মতোই ছিলাম, আমিও ছিলাম একজন বল বয়।’

Banglabid

বল বয় বা ফিউচার স্টারসদের জন্য মাঠের ভেতরে কেবল থাকার সুযোগই মিলছে না। খুদে ক্রিকেটারদের স্বাস্থ্যের দিকেও বিশেষ নজর দিয়েছে বিসিবি। রোদ-গরমের ধকল সামলে তারা যাতে স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারে, সেজন্য জন্য পর্যাপ্ত খাবার ও পানির ব্যবস্থা রাখা হয়েছে।

১৯৯৮ সালে ইংল্যান্ড ‘এ’ দল বাংলাদেশ সফরে এলে চট্টগ্রামে একটি তিন দিনের ম্যাচে বল বয়ের দায়িত্বে ছিলেন তামিম। বাংলাদেশ ক্রিকেটের অনেক বড় বড় তারকার বেড়ে ওঠা বল বয় থেকে। তামিমের পাশাপাশি মোহাম্মদ আশরাফুল, শাহরিয়ার নাফিসসহ অনেকেই একসময় বল বয় ছিলেন। প্রিমিয়ার লিগ থেকে শুরু করে ১৯৯৭ সালের স্বাধীনতা কাপ, ১৯৯৮ সালের মিনি বিশ্বকাপ, ১৯৯৮-৯৯ এশিয়া কাপ, সবখানে তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আশরাফুলইংল্যান্ডতামিমনিউজিল্যন্ডলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির বাবা হোর্হে মেসির মৃত্যু, বিশ্বজুড়ে শোক

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

এক-এগারোর সময়ে তারেক রহমানকে যেভাবে নির্যাতন করা হয়

আগস্ট ৯, ২০২৬
ছবি: মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছেছেন প্রধানমন্ত্রী (সংগৃহীত)।

মহেশখালীর মাতারবাড়ি পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

কৃষকের জমানো শেষ সম্বল ২ লাখ টাকা খেলো ইঁদুর-উইপোকা

আগস্ট ৯, ২০২৬

বাবাকে শেষ বিদায় জানাতে রোজারিওতে মেসি

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT