চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার ফুটসাল বিশ্বকাপ জিতল ব্রাজিলের মেয়েরা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৬ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের ফিফা ফুটসাল বিশ্বকাপের প্রথম আসর বসেছে ফিলিপিন্সে। ফাইনালে পর্তুগালকে ৩-০ গোলে হারিয়ে শিরোপা জিতে নিয়েছে ব্রাজিল নারী দল। আসরে সর্বোচ্চ ৭ গোল করে গোল্ডেন বুট জিতেছেন সেলেসাওদের এমিলি মারকন্ডেস।

১৬ দেশের অংশগ্রহণে ফিলিপিন্সের ম্যানিলায় হল আসর। রানার্সআপ হল পর্তুগাল। সেমিফাইনালে হারের পর তৃতীয় হয়েছে স্পেন এবং চতুর্থ আর্জেন্টিনা। সেরা গোলকিপারের পুরস্কার জিতেছেন পর্তুগালের আনা ক্যাথারিনা। ফেয়ার প্লে অ্যাওয়ার্ড জিতেছে ব্রাজিল।

ম্যানিলার ফিলস্পোর্টস অ্যারেনায় খেলার ১০ মিনিটে ব্রাজিলকে এগিয়ে দেন এমিলি। ২৩ মিনিটে পর্তুগালের জালে দ্বিতীয় গোল জড়ান আমান্ডা লিসা ডি অলিভিয়েরা। দেবোরা ভ্যানিন ৩৮ মিনিটে পর্তুগালের কফিনে শেষ পেরেকটি ঠোকেন, বিশ্বকাপও জিতে নেন।

ব্রাজিলের ফুটসাল দলের মেয়েরা আগে একটি এএফএফ ফুটসাল ওয়ার্ল্ড কাপ গোল্ড, ছয়টি ওমেন্স ফুটসাল ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এবং আটটি কোপা আমেরিকা ফুটসাল ডি ফেমিনা শিরোপা জিতেছে।

উল্লেখ্য, ফিলিপিন্সের ম্যানিলায় গত ২১ নভেম্বর শুরু হয়েছিল ফুটসাল বিশ্বকাপের আসর। ৭ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামল।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্জেন্টিনাএমিলিপর্তুগালফিলিপাইনফুটসালব্রাজিললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জয়ে আসর শুরু নেপালের, মালদ্বীপের জালে ভারতের গোল উৎসব

মে ২৫, ২০২৬

বিশ্বকাপে খেলতে ‘ঝুঁকি’ নেই মেসির

মে ২৫, ২০২৬

সচিব হলেন ৪ কর্মকর্তা

মে ২৫, ২০২৬

সৌদি ফুটবলারের পাসপোর্ট চুরি, বিশ্বকাপ প্রস্তুতিতে ধাক্কা

মে ২৫, ২০২৬

স্পেনের স্কোয়াডে রিয়ালের খেলোয়াড় না থাকা প্রসঙ্গে যা বললেন কোচ

মে ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT