অর্থনীতি

নতুন বছরে জ্বালানি তেলের দাম কমেছে লিটারে ২ টাকা

নতুন বছরে জ্বালানি তেলের দাম কমেছে লিটারে ২ টাকা

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

২০২৬ সালের জানুয়ারি মাসের জন্য জ্বালানি তেলের নতুন দাম ঘোষণা করেছে সরকার। নতুন দর অনুযায়ী, গ্রাহক পর্যায়ে ডিজেল, অকটেন, পেট্রল ও কেরোসিন-প্রতিটি লিটারে দুই টাকা করে কমানো হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি বিভাগ।

বিজ্ঞপ্তির সূত্র মতে, ডিজেল ১০৪ টাকা থেকে কমে ১০২ টাকা, অকটেন ১২৪ টাকা থেকে ১২২, পেট্রোল ১২০ টাকা থেকে ১১৮ ও কেরোসিন ১১৬ টাকা থেকে কমে ১১৪ টাকা প্রতি লিটার বিক্রি হবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে জারি করা গেজেট অনুযায়ী, নতুন এই দাম ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

বিষয়:ঘোষণা জ্বালানি তেল নতুন দাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…