বাংলাদেশ

৮ ফেব্রুয়ারি থেকে মার্কিন দূতাবাসে নতুন ভিসা ব্যবস্থা চালু

যুক্তরাষ্ট্রের দূতাবাসের ভবন, লাল ইটের স্থাপনা, বাংলাদেশে অবস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের লাল ইটের ভবন, চারপাশে গাছপালা ও পথচারী দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস ৮ ফেব্রুয়ারি থেকে নতুন ভিসা পরিষেবা ব্যবস্থা চালু করবে। সে কারণে তাদের বর্তমান অনলাইন পরিষেবা সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

মঙ্গলবার ৪ ফেব্রুয়ারি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টের মাধ্যম ঢাকাস্থ মার্কিন দূতাবাস এই তথ্য নিশ্চিত করেছে।

এতে বলা হয়, ‘আমরা ৮ ফেব্রুয়ারি, ২০২৫ থেকে নতুন সিস্টেমের মাধ্যমে আমাদের ওয়েবসাইট পরিষেবা পুনরায় চালু করব।’

পরিবর্তনের অংশ হিসেবে, ভিসা পরিষেবা ওয়েবসাইট www.ustraveldocs.com ৫ ফেব্রুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত ব্যবহার যাবে না।

সাময়িক বিরতি সত্ত্বেও, এই সময়ের মধ্যে পূর্বনির্ধারিত ভিসা অ্যাপয়েন্টমেন্টসহ আবেদনকারীদেরকে তাদের জন্য নির্ধারিত তারিখ ও সময় অনুযায়ী তাদের অ্যাপয়েন্টমেন্টে উপস্থিত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

পোস্টে আরও বলা হয়েছে, আজ (৪ ফেব্রুয়ারি) থেকে দূতাবাস প্রতি মঙ্গলবার বিকাল ৩:৩০মিনিটে অ-অভিবাসী ভিসা অ্যাপয়েন্টমেন্ট প্রকাশ করবে।

বিষয়:মার্কিন দূতাবাস মার্কিন ভিসা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…