নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফ্রেশ টিস্যু পেপার-এর গোডাউনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের সাড়ে ৩ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এনেছে। আগুন পুরোপুরি নেভানোর কাজ চলমান রয়েছে।
ফায়ার সার্ভিস জানিয়েছে, ভোর ৫টা ১০ মিনিটে গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিস আগুন নেভানোর চেষ্টা শুরু করে। সোনারগাঁও, গজারিয়া, গজারিয়া বিসিক, বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন-এর মোট ১৪টি ইউনিট কাজ করেছিল।
আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এখনো বলা যাচ্ছে না।







