বাংলাদেশ

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়েছে: বিদেশী পর্যবেক্ষক দল

বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষকদের সাথে আন্তর্জাতিক প্রতিনিধিদের আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

নির্বাচনী পর্যবেক্ষক ও আন্তর্জাতিক প্রতিনিধিদের সাথে বাংলাদেশে নির্বাচন বিষয়ক আলোচনা সভা।. Channel i News – চ্যানেল আই নিউজ

বড় ধরনের সহিংসতা ছাড়া অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি, জাপান, অস্ট্রেলিয়া এবং নরওয়ের পর্যবেক্ষক দল।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরের দিন আজ সোমবার (৮ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবে যৌথ সংবাদ সম্মেলনে তারা এ কথা জানান।

পর্যবেক্ষক দল বলেন, নির্বাচন ঠিক কেমন হয়েছে, এটা দেখতে বিদেশি পর্যবেক্ষকরা আমরা বাংলাদেশে এসেছি। কোন দল নির্বাচনে আসলো বা না আসলো, এটা দেখতে আসিনি। নির্বাচন সুষ্ঠু, সুন্দর ও অংশ গ্রহণমূলক হতে আমরা দেখেছি। কাজেই এ নির্বাচন নিয়ে অহেতুক প্রশ্ন তোলা অবান্তর। এটাই বাস্তবতা, সবাইকে মানতে হবে।

বিষয়:দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…