চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হয়ে ডাগআউটে ফিরছেন জিদান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ২৪, ডিসেম্বর ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A
বিশ্ব ফুটবল ম্যাচের একজন কোচ, মাথা পরিষ্কার, গা dark কালো জ্যাকেট পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আগে থেকেই আলোচনায় ছিল ২০২৬ বিশ্বকাপের পর ফ্রান্সের কোচ হয়ে ফিরবেন জিনেদিন জিদান। সেই আলোচনায় এবার যোগ হলো নতুন মাত্রা। আনুষ্ঠানিক ঘোষণা না হলেও জিদানের সঙ্গে ফ্রান্সের প্রাথমিক চুক্তি হয়ে গেছে, দাবি দলবদলের নির্ভরযোগ্য সূত্র খ্যাত ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানোর।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বুধবার জানিয়েছেন রোমানো। জিদানও সম্প্রতি বলেছেন, আবারও ফিরবেন কোচিংয়ে। ডাগআউটে জিদানকে দেখা এখন শুধু অপেক্ষার ব্যাপার। ফলে ২০২৬ বিশ্বকাপ হতে পারে দিদিয়ের দেশমের দায়িত্বে থাকা শেষ আসর।

একযুগের বেশি সময় ফ্রান্স ফুটবল দলের কোচিং দায়িত্বে আছেন দেশম। বিশ্বকাপজয়ী কোচ এমবাপেদের নিয়ে গেছেন টানা দুটি বিশ্বকাপের ফাইনালে। সম্প্রতি তিনি মুখোমুখি হচ্ছেন নানা সমালোচনার।

২০২১ সালের জুলাই থেকে রিয়ালকে দুদফায় কোচিং করানো জিদান এখন কোন ক্লাব বা জাতীয় দলের দায়িত্বে নেই। রিয়ালে প্রথমদফায় তিন মৌসুমে টান তিন চ্যাম্পিয়ন্স লিগ এনে দিয়েছেন তিনি। মৌসুম শেষে ক্লাব ছাড়লেও আবারও ফিরেছিলেন। পরে চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ হলেও লিগ শিরোপা এনে দিয়েছিলেন লস ব্লাঙ্কোসদের।

দুদফায় রিয়ালের হয়ে ৫৩ বর্ষী জিদান দায়িত্বে ছিলেন ২৬৩ ম্যাচে। যার ১৭৪ ম্যাচ জিতেছে ক্লাবটি। তার দল গোল করেছে ৬০৫টি।

যদিও দেশমের সঙ্গে ফ্রান্সের চুক্তি আছে আগামী বছরের ৩১ জুলাই পর্যন্ত। ২০২২ বিশ্বকাপের পর তার অধীনে ফ্রান্সের খেলায় ভাটা পড়েছে। এমনকি ফ্রেঞ্চদের খেলায় ট্যাকটিক্যাল পরিবর্তন ও ভারসাম্যে পরিবর্তন এসে বলেও সমালোচনা।

৫৭ বর্ষী দেশম মোনাকো, জুভেন্তাস ও মার্শেইকে কোচিং করিয়ে ২০১২ সালে ফ্রান্সের দায়িত্ব নেন। ২০১৬ ইউরো চ্যাম্পিয়নশিপের ফাইনালে নিয়ে পর্তুগালের কাছে শিরোপা হারান। ২০১৮ বিশ্বকাপ জেতে ফ্রান্স। পরের বিশ্বকাপে ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে শিরোপা হারায়।

ট্যাগ: জিদানদেশমফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

কানাডার জনসংখ্যা উল্লেখযোগ্য পরিমাণে হ্রাস

পরবর্তী

দেশে ফিরে তারেক রহমানের কর্মসূচি

পরবর্তী
প্রতিবেশের পাশে দাঁড়িয়ে থাকা একজন ব্যক্তি, পটভূমিতে সবুজ ঘাস ও গাছ।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশে ফিরে তারেক রহমানের কর্মসূচি

ভারতের দূতাবাসের প্রবেশদ্বার, নিরাপত্তা ব্যবস্থা দৃশ্যমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বড়দিন উপলক্ষে ভারতে মার্কিন দূতাবাস ও কনস্যুলেট বন্ধ

সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমায় কমেছে তেলের দাম

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে পাঁচ দিনের কর্মসূচি

আগস্ট ২৬, ২০২৬

‘ফুল অউর কাঁটে’ নির্মাতার শেষযাত্রায় বলিউড

আগস্ট ২৬, ২০২৬

নজরুলের প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

আগস্ট ২৬, ২০২৬

৭ শতাধিক মার্কিন পণ্যে পাল্টা শুল্ক বসিয়ে মুখোমুখি কানাডা-যুক্তরাষ্ট্র

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT