চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকায় চার দিনব্যাপী সেলিম আল দীন নাট্যোৎসব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২২ অপরাহ্ণ ১৫, আগস্ট ২০২৫
বিনোদন
A A

রবীন্দ্র পরবর্তী যুগের সবচেয়ে শক্তিশালী নাট্যব্যক্তিত্ব ড.সেলিম আল দীনের ৭৬তম জন্মদিন সোমবার (১৮ আগস্ট)। ফেনী জেলার সোনাগাজীর সেনেরখিল গ্রামে ১৯৪৯ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন।

ঔপনিবেশিক সাহিত্য ধারার বিপরীতে দাঁড়িয়ে বাংলা নাটককে আবহমান বাংলার গতিধারায় ফিরিয়ে এনেছিলেন নাট্যাচার্য সেলিম আল দীন। বাংলা নাটকে বিষয়, আঙ্গিক আর ভাষা নিয়ে গবেষণা ও নাটকে তার প্রতিফলন তুলে ধরেন তিনি।

স্বাধীনতা পরবর্তী সময়ে বাংলা নাটকের যে আন্দোলন, তার পেছনেও রয়েছে সেলিম আল দীনের গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি প্রাচীন ও মধ্যযুগীয় বাংলা সাহিত্যের শেকড়ের সন্ধানে মগ্ন ছিলেন।

তার জন্মদিনে কাজের মাধ্যমে প্রতি বছরেই শ্রদ্ধা জানায় বিভিন্ন থিয়েটার ও শিল্পগোষ্ঠী। এবারও হয়নি ব্যতিক্রম। নানা আয়োজনে তার জন্মদিন পালন করছে ঢাকা থিয়েটার।

সোমবার থেকে চার দিনব্যাপী নাট্যোৎসবের আয়োজন করেছে ঢাকা থিয়েটার। বাংলাদেশ মহিলা সমিতিতে এই উৎসব চলবে। উৎসবে প্রদর্শিত হবে সেলিম আল দীনের দুটি নাটক ‘দেয়াল’ ও ‘নিমজ্জন’।

আয়োজকরা জানান, ১৭ আগস্ট মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হবে মুক্তিযুদ্ধের গল্পের নাটক ‘দেয়াল’। নাটকটি নির্দেশনা দিয়েছেন অনিক ইসলাম। এতে অভিনয় করবেন ঢাকা থিয়েটারের নাট্যকর্মীরা।

Reneta

উৎসবের শেষ দিন মঞ্চস্থ হবে সেলিম আল দীনের ‘নিমজ্জন’ নাটকটি। এদিন নাটকটির ৯০তম মঞ্চায়ন হবে। নিমজ্জনের নির্দেশনা দিচ্ছেন নাসির উদ্দীন ইউসুফ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নাটকবাংলা নাটকমঞ্চরবীন্দ্রনাথলিড বিনোদনসেলিম আল দীন
শেয়ারTweetPin

সর্বশেষ

‘গদর’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি নিয়ে যা জানালেন নির্মাতা

জুন ১৫, ২০২৬

নারীদের সৃজনশীল ও পেশাগত উন্নয়নে চালু করল ‘হার এশিয়াটিক সার্কেল’

জুন ১৫, ২০২৬

ইরানের দেশপ্রেম বনাম ইউনূস সরকারের দেশবিরোধিতা

জুন ১৫, ২০২৬

সৌদি প্রবাসীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রদূত

জুন ১৫, ২০২৬

পাকিস্তানে পুলিশের গুলিতে অস্ট্রেলিয় শিশুকন্যা নিহত

জুন ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT