চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গাজায় অনাহারে চার শিশুসহ আরও ১৫ ফিলিস্তিনির মৃত্যু

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১১ পূর্বাহ্ণ ২৩, জুলাই ২০২৫
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় একদিনে আরও ১৫ জন অনাহারে মারা গেছেন। তাদের মধ্যে চারজন শিশুও রয়েছে। এ নিয়ে গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অপুষ্টিজনিত কারণে মোট মৃত্যুর সংখ্যা ১০১ জনে দাঁড়িয়েছে।

বুধবার (২৩ জুলাই) কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার ইসরায়েলি বাহিনী গাজায় হামলা চালিয়ে কমপক্ষে ৮১ জনকে হত্যা করেছে। জাতিসংঘ ছিটমহলের পরিস্থিতি সাম্প্রতিক সময়ে মৃত্যু ও ধ্বংসযজ্ঞের ভয়াবহতা আরও তীব্র হচ্ছে বলে বর্ণনা করেছেন সেখানকার স্বাস্থ্য কর্মকর্তারা।

ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় অনাহারে ১৫ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে চারজন শিশু রয়েছে। এ নিয়ে মোট ১০১ জনের মধ্যে ৮০ জন শিশু রয়েছে। গত কয়েক সপ্তাহে বেশিরভাগ মৃত্যুর ঘটনা ঘটেছে।

চিকিৎসকদের মতে, মঙ্গলবার মারা যাওয়া শিশুদের মধ্যে ছয় সপ্তাহ বয়সী ইউসুফ আল-সাফাদি, যিনি উত্তর গাজা শহরের একটি হাসপাতালে মারা গেছেন এবং ১৩ বছর বয়সী আব্দুলহামিদ আল-গালবান, যিনি দক্ষিণ খান ইউনিসের অন্য একটি চিকিৎসা কেন্দ্রে মারা গেছেন।

ইউসুফের চাচা, আদহাম আল-সাফাদি, রয়টার্স সংবাদ সংস্থাকে বলেছেন, শিশুটির মা না খাওয়ার কারণে তাকে বুকের দুধ খাওয়াতে পারেননি। পরিবার তাকে খাওয়ানোর জন্য কোনো খাবার খুঁজে পাননি। তিনি বলেন, গাজায় কোথাও দুধ পাওয়া যাচ্ছে না, পাওয়া গেলেও একটি টিনের কৌটার দাম ১০০ ডলার গুনতে হবে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনাহারে ফিলিস্তিনি শিশু নিহতঅবরুদ্ধ গাজা উপত্যকাইসরায়েলি হামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বৃহৎ আমের বাজার কানসাটে অনিয়মের অভিযোগ

জুন ১৮, ২০২৬

এআই প্রযুক্তি চাহিদায় চিপের দাম বাড়তি, অ্যাপল পণ্যের দাম বাড়ানোর ইঙ্গিত

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৫৮ হাজার ৬৩৯ হাজি

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

স্বর্ণের দাম আরও বাড়লো

জুন ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির আভাস

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT