চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমপির একান্ত সচিবকে চড় মারলেন সাবেক হুইপ

শাহ আলম শাহী শাহ আলম শাহী
৭:০২ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২৩
- সেমি লিড, জনপদ, দিনাজপুর, রাজনীতি
A A

দিনাজপুরের চিরিরবন্দরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমার প্রাক্কালে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলীর একান্ত সহকারী সচিবের (এপিএস) গালে চড় মারলেন সাবেক হুইপ মিজানুর রহমান মানু।

বুধবার ২৯ নভেম্বর দুপুর ১২টার দিকে দিনাজপুর-৪ (চিরিরবন্দর খানসামা) আসনে আওয়ামী লীগের মনোনয়নপ্রাপ্ত সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী এমপির মনোনয়নপত্র দাখিলের আগ মুহূর্তে চিরিরবন্দর উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আয়োজিত এক সমাবেশে এ ঘটনা ঘটে।

এ নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

ঘটনাস্থলে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক এক আওয়ামী লীগ কর্মী জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর মনোনয়নপত্র দাখিলের আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন বাংলাদেশ কৃষক লীগের সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সদস্য জাতীয় সংসদের সাবেক হুইপ মিজানুর রহমান মানু।

মানুর বক্তব্যের সময় পেছন থেকে কিছু একটা বলে উঠেন আবুল হাসান মাহমুদ আলী এমপি’র সহকারী একান্ত সচিব (এপিএস) সালাউদ্দিন। এ সময় পেছনে ঘুরে মিজানুর রহমান মানু এপিএস সালাউদ্দিনের গালে চড় মারেন। বিষয়টি অনেকে পরিলক্ষিত করেন। কিছু বুঝে ওঠার আগেই সাথে সাথে পরিস্থিতি সামলে নেন, আবুল হাসান মাহমুদ আলী এমপি।

সাবেক হুইপ মিজানুর রহমান মানুর সাথে মুঠোফোনে কথা হলে তিনি জানান, অশালীন মন্তব্য করায় এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দিচ্ছিলাম। এ সময় বর্তমান এমপির এপিএস পেছন থেকে অশালীন মন্তব্য করেন। অহেতুক কথাবার্তা বলেন। তা সহ্য করতে না পেরে গালে একটা চড় মেরেছি। একান্ত সচিবরা এসব সাহস পায় কিছু লোকের কারণে।

Reneta

সংসদ সদস্য আবুল হাসান মাহমুদ আলীর এপিএস সালাউদ্দিন বলেন, তেমন কিছু নয়, এটা আমাদের মধ্যেই। উনি সম্ভবত আমাকে ভুল বুঝেই একটু উত্তেজিত হয়ে ছিলেন। পরে অবশ্য তিনি স্যরি বলেছেন। এটা তেমন কিছু নয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনএমপি’র একান্ত সচিবকে চড় মারলেন সাবেক হুইপদিনাজপুরদ্বাদশ জাতীয় নির্বাচনের মনোনয়ন প্রত্যাশীদ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

ওয়ারিকানে বিধ্বস্ত পাকিস্তান, সাজিদ-উসমানে ধুঁকছে ওয়েস্ট ইন্ডিজ

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস (সংগৃহীত)।

জুলাই গণঅভ্যুত্থান জাতির ঐক্যের শক্তির প্রতীক: ড. ইউনূস

আগস্ট ৫, ২০২৬

জুলাইয়ের চেতনায় ঢাকায় দুই মেগা কনসার্ট

আগস্ট ৫, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬ দশমিক ৫৯৩ বিলিয়ন ডলার

আগস্ট ৫, ২০২৬
ছবি: প্রতিনিধি।

নায়াগ্রা ফলসের মেরিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রে সরানো হলো ৭টি তিমি

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT