বাংলাদেশ

নৌবাহিনীর সাবেক প্রধান সরওয়ার জাহান মারা গেছেন

নৌবাহিনীর সাবেক প্রধান সরওয়ার জাহানের ছবি, বাংলার সামরিক কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বাংলাদেশ নৌবাহিনীর সাবেক প্রধান ভাইস অ্যাডমিরাল সরওয়ার জাহান নিজাম মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার ১০ অক্টোবর সকাল ৯টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে তিনি মারা যান।

সরওয়ার জাহান নিজাম বাংলাদেশ নৌবাহিনীর ১১তম প্রধান এবং প্রথম ভাইস অ্যাডমিরাল ছিলেন। সরওয়ার জাহান কয়েক বছর ধরে নানান শারীরিক জটিলতায় ভুগছিলেন। তিনি এক কন্যা সন্তান ও অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

১৯৫২ সালে চট্টগ্রামের আনোয়ারায় সম্ভ্রান্ত নিজাম পরিবারে জন্মগ্রহণ করেন সরওয়ার জাহান।

বিষয়:নৌবাহিনী মারা গেছেন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…