আলাদা দুই হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক এবং সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানের দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা হত্যাকা-ে তাদের সম্পৃক্ততা আছে দাবি করলেও আসামিপক্ষের আইনজীবীরা বলছেন, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যেপ্রণোদিতভাবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।








