অপরাধ

সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ খান ঢাকায় গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ খান ঢাকায় গ্রেপ্তার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ খান ঢাকায় গ্রেপ্তার হওয়ার ছবি, পেশাদার পোশাক পরা।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

হবিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য আবদুল মজিদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

সোমবার দিবাগত রাতে রাজধানীর ফার্মগেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রাতে বিষয়টি চ্যানেল আই অনলাইনকে নিশ্চিত করেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।

তিনি বলেন, আবদুল মজিদ খানের নামে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তাকে সেসব মামলায় গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে রাতে হবিগঞ্জের পুলিশ সুপার (এসপি) এএনএম সাজেদুর রহমান বলেন, হবিগঞ্জ জেলা পুলিশের একটি দল রাতে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন।

আবদুল মজিদকে সেখান থেকে এনে হবিগঞ্জ আদালতে সোপর্দ করা হবে।

জানা যায়, আবদুল মজিদ খান ফার্মেগেট এলাকায় তার ছেলের বাসায় আত্মগোপনে ছিলেন এবং সেখান থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।

আবদুল মজিদ খান হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চারবারের সাবেক সংসদ সদস্য। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি।

বিষয়:গ্রেপ্তার ডিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…