চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরেকটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী ও আইজিপি মামুনকে গ্রেপ্তার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৪৮ অপরাহ্ণ ২৩, সেপ্টেম্বর ২০২৪
- সেমি লিড, আদালত
A A

খিলগাঁও থানার একটি হত্যা মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরী এ আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) সারোয়ার খান রাসেল এই আবেদন জানান।

আজ সকালে খিলগাঁও থানার পুলিশ আনিসুল হক ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে আদালতে হাজির করে খিলগাঁও থানায় দায়ের করা হাফেজ জুবায়ের আহমেদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে। আদালত পুলিশের আবেদন মঞ্জুর করেন। এরপর তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

গত ১৩ আগস্ট আনিসুল হক গ্রেপ্তার হন। এরপর প্রথমে তাকে নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়। প্রথম দফায় ১০ দিনের রিমান্ড শেষে তাদের গত ২৪ আগস্ট আদালতে তোলা হয়। সেদিন লালবাগ ও নিউমার্কেট থানার ২টি মামলায় তাদের ৫ দিন করে মোট ১০ দিনের রিমান্ডে নেয়া হয়। পরে বাড্ডা থানার একটি হত্যা মামলায় তাদের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। ১৯ সেপ্টেম্বর বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়।

পুলিশের সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন গ্রেপ্তার হন ৩ সেপ্টেম্বর। এরপর মোহাম্মদপুর থানার একটি হত্যা মামলায় তার আট দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইজিপি মামুনসাবেক আইনমন্ত্রীহত্যা মামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

মালদ্বীপ সরকারকে বাংলাদেশের প্রিমিয়াম মৌসুমি আম উপহার

জুলাই ২৯, ২০২৬

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের পদত্যাগ

জুলাই ২৯, ২০২৬

হবিগঞ্জে বিজিবি মোতায়েন, ড্রোনে চলছে মাইকিং

জুলাই ২৯, ২০২৬

আরএমপির অভিযানে বেরিয়ে এলো কুরিয়ার ভ্যানের গোপন চালান

জুলাই ২৯, ২০২৬

বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক কিসমত খন্দকার মারা গেছেন

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT