অপরাধ

কিশোরগঞ্জের সাবেক এমপি সোহরাব ঢাকায় গ্রেপ্তার

কিশোরগঞ্জের সাবেক এমপি সোহরাব ঢাকায় গ্রেপ্তার, নিরাপত্তা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

সোহরাবের সঙ্গে দুইজন নিরাপত্তা কর্মী, ঢাকার একটি ভবনের সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

আজ বুধবার তাকে রাজধানীর দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। র‌্যাবের আইন ও গণামাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য জানান।

তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার ওপর হামলার নির্দেশ, হামলা ও অর্থ যোগানের অভিযোগে কিশোরগঞ্জ-২ আসনের সাবেক এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিনকে দিয়াবাড়ি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ ও পাকুন্দিয়া থানায় মোট চার মামলা রয়েছে, যার দুটিতে তিনি এক নম্বর ও দুটিতে তিন নম্বর এজাহারভুক্ত আসামি।

গ্রেপ্তারের পর সোহরাব উদ্দিনকে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কার্যালয়ে হস্তান্তর করা হয়েছে বলেও জানান র‌্যাবের এই ঊর্ধ্বতন কর্মকর্তা।

বিষয়:কিশোরগঞ্জ-২ ঢাকায় গ্রেপ্তার র‌্যাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…