বাংলাদেশ

সাবেক আইজিপি ময়নুল ইসলামকে রাষ্ট্রদূত নিয়োগ

সাবেক আইজিপি ময়নুল ইসলাম সংবাদ সম্মেলনে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক আইজিপি ময়নুল ইসলাম সংবাদ সম্মেলনে উপস্থিত, বিভিন্ন মিডিয়া প্রতিনিধির সামনে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে রাষ্ট্রদূত নিয়োগ দিয়েছে সরকার।

এই কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে তার চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করে মঙ্গলবার (২৬ নভেম্বর) আদেশ জারি করেছে জনপ্রশসান মন্ত্রণালয়।

তবে তাকে কোন দেশের রাষ্ট্রদূত নিয়োগ দেওয়া হয়েছে, তা আদেশে উল্লেখ করা হয়নি।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর ৭ আগস্ট আইজিপি হিসেবে নিয়োগ পান ময়নুল ইসলাম। সে সময় সুপার নিউমারারি (সংখ্যাতিরিক্ত) অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ময়নুল ইসলাম ট্রাফিক অ্যান্ড ড্রাইভিং স্কুল ঢাকার কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

১৯৯১ সালের জানুয়ারিতে ১২তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন ময়নুল ইসলাম। চাকরি জীবনে একসময় তিনি র‌্যাবেও কাজ করেছেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে পুলিশের ডিআইজি পদমর্যাদার ১৪ কর্মকর্তাকে পদোন্নতি দিয়ে পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতি. আইজিপি) করা হয়। তাদের মধ্যে সুপারনিউমারারি (সংখ্যাতিরিক্ত পদ) পদে অতিরিক্ত আইজিপি হিসেবে পদোন্নতি পান ৫৮ বছর বয়সী ময়নুল ইসলাম। এর আগে ২০১৮ সালে অতিরিক্ত ডিআইজি থেকে ডিআইজি হন তিনি।

বিষয়:সাবেক আইজিপি ময়নুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…