বাংলাদেশ

পোল্যান্ডে বাংলাদেশের দূত হলেন সাবেক আইজিপি ময়নুল ইসলাম

পোল্যান্ডে বাংলাদেশের নতুন দূত ময়নুল ইসলাম পেশাদারী পোশাকে. Channel i News - চ্যানেল আই নিউজ

পোল্যান্ডে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত ময়নুল ইসলাম পেশাদারী পোশাকে, বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) মো. ময়নুল ইসলামকে পোল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

অবসরোত্তর ছুটি (পিআরএল) ভোগরত ময়নুল ইসলামকে পিআরএল ও এ সংক্রান্ত সুবিধা স্থগিত করে ১০ এপ্রিল থেকে দুই বছরের চুক্তিতে পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, অন্য যে কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধাসরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে ময়নুলকে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

বিষয়:জনপ্রশাসন মন্ত্রণালয় প্রজ্ঞাপন জারি সাবেক আইজিপি ময়নুল ইসলাম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…