অপরাধ

রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ‘ক্যাশিয়ার’ মোশাররফ

খালেদা জিয়ার গাড়িবহরে হামলা

রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মোশাররফের ছবি, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

রিমান্ডে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর মোশাররফের ছবি, যিনি একটি সাদা পোশাক পরেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেকস্ব রাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ‘ক্যাশিয়ার’ হিসেবে পরিচিত মোশাররফ হোসেন ওরফে মিনতি মোশাররফকে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গতকাল বৃহস্পতিবার রাতে গুলশান থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিএমপির তেজগাঁও থানা পুলিশ।

আজ শুক্রবার রাতে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপ পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

তেজগাঁও থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তার মোশাররফ হত্যাসহ একাধিক মামলার আসামি। তার বিরুদ্ধে খালেদা জিয়ার গাড়িবহরে বোমা বিস্ফোরণের মামলাও রয়েছে।

মোশাররফ তেজগাঁও থানা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এবং গোসাইরহাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন।

২০১৫ সালের এপ্রিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়ালের পক্ষে প্রচার চালানোর সময় হামলার ঘটনা ঘটে। গত ২০২৪ সালের ২২ আগস্ট এ ঘটনায় মামলা হয়। মামলায় অভিযোগ করা হয়, নির্বাচনী প্রচার চালানোর সময় খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা হামলা চালায়।

বিষয়:৩ দিনের রিমান্ড সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…