অপরাধ

ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান ৭ দিনের রিমান্ডে

ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামানের ছবি, পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

Oplus_131072

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজধানীর খিলগাঁওয়ে ২০১৫ সালে নুরুজ্জামান জনি হত্যা মামলায় ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবর (১২ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম রিমান্ডের এ আদেশ দেন।

এদিন তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আসামিপক্ষে আইনজীবীরা রিমান্ড বাতিলসহ জামিন চান।

শুনানি শেষে বিচারক তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বুধবার রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়াকে।

আছাদুজ্জামান মিয়া ঢাকা মহানগর পুলিশের ৩৩তম কমিশনার ছিলেন।

তিনি জাতীয় নিরাপত্তা সংক্রান্ত সেলের প্রধান নির্বাহী হিসেবেও দায়িত্ব পালন করেন।

বিষয়:৭ দিনের রিমান্ডে আছাদুজ্জামান মিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…