আদালত

গার্মেন্টস কর্মী হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানকে গ্রেপ্তার

আসামি আছাদুজ্জামান গ্রেপ্তার, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

গার্মেন্টস শ্রমিক হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামানকে গ্রেপ্তার করা হয়েছে, ছবি দুইজন পুলিশ কর্মকর্তা ও আসামির।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর উত্তরার পূর্ব থানার গার্মেন্টস কর্মী আজিজকে গুলি করে হত্যার অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

আজ বৃহস্পতিবার আছাদুজ্জামান মিয়াকে সাত দিনের রিমান্ড শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। এরপর তাকে এ মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সজল চন্দ্র পাল।

শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আরিফুর রহমানের আদালত শুনানি শেষে তাকে গ্রেফতার দেখান। পরে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১১ সেপ্টেম্বর বুধবার রাতে রাজধানীর মহাখালী ফ্লাইওভার এলাকা থেকে আছাদুজ্জামান মিয়াকে গ্রেফতার করে র‌্যাব। পরের দিন বৃহস্পতিবার তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। ওই আদালতে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনিকে পুলিশি হেফাজতে হত্যার অভিযোগে মামলার সুষ্ঠু তদন্তের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তার সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সাত দিনের রিমান্ড শেষে আজ আছাদুজ্জামান মিয়াকে গার্মেন্টস কর্মী হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো।

বিষয়:আছাদুজ্জামান মিয়া

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…