বাংলাদেশ

হার্ট অ্যাটাক করে হাসপাতালে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক

প্রধান বিচারপতি খায়রুল হকের ছবি, হাসপাতালে চিকিৎসাধীন. Channel i News - চ্যানেল আই নিউজ

হার্ট অ্যাটাক করে সাবেক প্রধান বিচারপতি হাসপাতালে ভর্তি

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক কারাগারে হার্ট অ্যাটাক করে বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৫ আগস্ট) কারা কর্তৃপক্ষ এ তথ্যটি নিশ্চিত করেছে।

গত রোববার ২৪ জুলাই সকালে ধানমন্ডির বাসা থেকে সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হলে শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।

এর মধ্যদিয়ে প্রথমবারের মতো কোনো সাবেক প্রধান বিচারপতিকে খুনের মামলায় গ্রেপ্তার ও জেলহাজতে পাঠানোর ঘটনা ঘটে।

উল্লেখ্য, এ বি এম খায়রুল হক ছিলেন দেশের ঊনবিংশতম প্রধান বিচারপতি। বহুদিন ধরেই তার বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, বিতর্কিত রায় এবং সাংবিধানিক সংশোধনীর মাধ্যমে বিচার বিভাগকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করার অভিযোগ রয়েছে।

বিষয়:খায়রুল হক বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় সাবেক প্রধান বিচারপতি হার্ট অ্যাটাক হাসপাতালে ভর্তি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…