অপরাধ

ধানমণ্ডি থেকে তাড়াশ উপজেলার সাবেক চেয়ারম্যান গ্রেপ্তার

র‍্যাব সদস্যরা অস্ত্র নিয়ে দাঁড়িয়ে, ব্যক্তির সঙ্গে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

র‍্যাবের দুই সদস্যের সঙ্গে একজন ব্যক্তি, তারা অস্ত্রধারী ও নিরাপত্তা দিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সাবেক চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গতকাল সোমবার রাতে রাজধানীর ধানমণ্ডি এলাকায় অভিযান চালিয়ে যৌথভাবে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-২ ও র‌্যাব-১২।

আজ মঙ্গলবার গ্রেপ্তারের বিষয়টি জানান র‌্যাব-২ এর সহকারী পরিচালক এএসপি শিহাব করিম।

তিনি জানান, সিরাজগঞ্জের তাড়াশ থানার হত্যাচেষ্টা মামলার আসামি সাবেক তাড়াশ উপজেলা চেয়ারম্যান মো. মনিরুজ্জামান মনিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিষয়:তাড়াশ উপজেলাধানমণ্ডিসাবেক চেয়ারম্যান গ্রেপ্তার
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…