অপরাধ

মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি হচ্ছেন বিএনপি নেতা ওসমান ফারুক

বিএনপি নেতা ওসমান ফারুকের ছবি, মানবতাবিরোধী অপরাধের মামলার মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি নেতা ওসমান ফারুকের ছবি, মানবতাবিরোধী অপরাধে বিচারের মুখোমুখি হচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

মুক্তিযুদ্ধের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অবশেষে বিচারের মুখোমুখি হতে হচ্ছে বিএনপি নেতা ও সাবেক শিক্ষামন্ত্রী ডক্টর এম ওসমান ফারুককে।

তার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অনুসন্ধান শেষে ৭ বছর পর প্রতিবেদন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় দাখিল করেছে তদন্ত সংস্থা। মামলাটি তদন্ত করেন তদন্তকারী কর্মকর্তা মতিউর রহমান।

তদন্ত শেষে দুটি অভিযোগে গত ৩ অক্টোবর চিফ প্রসিকিউটর বরাবর প্রতিবেদন দাখিল করা হয়। এখন প্রসিকিউশনের পক্ষ থেকে ওসমান ফারুককে গ্রেপ্তার করতে পরোয়ানা জারির জন্য ট্রাইব্যুনালে আবেদন করা হবে।

আর গ্রেপ্তার না হলেও তার অনুপস্থিতিতেই চলবে বিচারকাজ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের দায়িত্বে থাকা সৈয়দ হায়দার আলী বলেন, তারা প্রতিবেদন হাতে পেয়েছেন।

জানা গেছে, মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তদন্ত শুরুর পর গোপনে দেশ ছাড়েন ওসমান ফারুক। ২০১৬ সালের মে মাসে সিলেট সীমান্ত দিয়ে ভারত হয়ে যুক্তরাষ্ট্র চলে যান তিনি।

বিষয়:আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ওসমান ফারুক বিএনপি সাবেক শিক্ষামন্ত্রী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…