চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাবেক অ্যাটর্নি জেনারেল সালাউদ্দিন আহমেদ মারা গেছেন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৪ অপরাহ্ণ ২১, সেপ্টেম্বর ২০২৫
- সেমি লিড, বাংলাদেশ
A A
সালাউদ্দিন আহমেদ এর পোর্ট্রেট, সাবেক অ্যাটর্নি জেনারেল. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ও আইনজীবী মো. সালাউদ্দিন আহমেদ মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।) মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৭ বছর।

রোববার (২১ সেপ্টেম্বর) ভোররাতে রাজধানীর স্কয়ার হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পারিবারিক সূত্রে জানা গেছে, বাদ জোহর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা অনুষ্ঠিত হবে।

সালাউদ্দিন আহমেদ ২০০৮ সালের ১৩ জুলাই থেকে ২০০৯ সালের ১২ জানুয়ারি পর্যন্ত দেশের অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেন।

শিক্ষাজীবনে তিনি ১৯৬৯ সালে লন্ডন স্কুল অব ইকোনমিকস থেকে অর্থনীতিতে বিএসসি, ১৯৭০ সালে লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ১৯৮৪ সালে যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ল স্কুল থেকে এলএলএম ডিগ্রি অর্জন করেন।

আইন পেশায় আসার আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করতেন। পরে সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেনের সঙ্গে কাজ করার মাধ্যমে আইনজীবী হিসেবে কর্মজীবন শুরু করেন।

আইন অঙ্গনে তার অবদান স্মরণীয় হয়ে থাকবে।

ট্যাগ: মারা গেছেনসাবেক অ্যাটর্নি জেনারেলসালাউদ্দিন আহমেদ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে ফের অবস্থান কর্মসূচি

পরবর্তী

মেট্রোরেলে বাড়ছে ১০টি নতুন ট্রিপ, বাড়তি সুবিধা পাবে যাত্রীরা

পরবর্তী
মেট্রোরেল ট্রেনের আধুনিক ও দ্রুত চলাচল. Channel i News - চ্যানেল আই নিউজ

মেট্রোরেলে বাড়ছে ১০টি নতুন ট্রিপ, বাড়তি সুবিধা পাবে যাত্রীরা

বছরের শেষ সূর্যগ্রহণের দৃশ্য, বাংলাদেশ থেকে দেখা যাচ্ছে না. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরের শেষ সূর্যগ্রহণ দেখা যাবে না বাংলাদেশ থেকে

সর্বশেষ

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬

বেআইনি না হলে গান, যাত্রা, নৌকা বাইচ বন্ধ কেন?

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT