চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিদেশিরা এসে বিএনপিকে ক্ষমতায় বসাবে না: নসরুল হামিদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৩ অপরাহ্ণ ০৬, নভেম্বর ২০২৩
- সেমি লিড, রাজনীতি
A A
নসরুল হামিদ বক্তৃতা দিচ্ছেন, বাংলাদেশে রাজনৈতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকা-৩ আসনের সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, বিদেশিরা কেউ এসে বিএনপিকে ক্ষমতায় বসাবে না। ক্ষমতায় বসানোর মালিক এদেশের জনগণ। যারা ভালো কাজ করেছে। মানুষের মন জয় করেছে, মানুষের পাশে ছিল। শুধুমাত্র জনগণ তাদের পাশেই থাকে। তাদেরকেই ভোটের মাধ্যমে নির্বাচিত করবে। নৌকা মার্কায় ভোট দিয়ে দেশের মানুষ উন্নয়ন পেয়েছে তাই জনগণের ভোটে নির্বাচিত হয়ে নৌকা মার্কা আগামীতেও ক্ষমতায় আসবে।

সোমবার দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ইকুরিয়াতে এক উঠান বৈঠকে এসব কথা বলেন তিনি।

নসরুল হামিদ বলেন, ‘গত ১৫ বছরে প্রধানমন্ত্রী মানুষের ভাগ্য উন্নয়নের জন্য কাজ করেছেন। মানুষের জন্য কাজ করেছেন। অনেক বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করেছে। মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে। এ জন্য মানুষ তাঁকে পছন্দ করে। দেশের মানুষ তাঁকে ভালোবাসে। এ কারণে মানুষ তাকে ভোট দিয়ে আবারও নির্বাচিত করবে।’

Banglabid

বিএনপির সমালোচনা করে বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন, ‘বিএনপি একটি নাটকবাজ দল। যারা মানুষের জন্য কাজ করে না। তারা বিভিন্ন রকম মিথ্যার আশ্রয় নেয়। মানুষ তাদের নাটকবাজি ধরে ফেলেছে। গত ২৮ অক্টোবর বিএনপি মার্কিন প্রেসিডেন্টের ভুয়া উপদেষ্টাকে হাজির করেছে। যার আসলে কোন ভিত্তি নেই। তিনি অবশ্য ধরাও খেয়েছেন। এরকম নাটকবাজ দলকে মানুষ আসলে পছন্দ করে না। মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে। এরা কখনও ক্ষমতায় আসতে পারবে না।’

এসময় তিনি বলেন, ‘কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নে ঝিলমিল আইটি পার্ক হচ্ছে। যেখান থেকে তথ্য প্রযুক্তির বিপ্লব হবে কেরানীগঞ্জজুড়ে।এই শুভাঢ্যা ইউনিয়নেই দেশের সবথেকে সুন্দর মা চণ্ডী মন্দির নির্মাণীধীন রয়েছে। কেরানীগঞ্জে চার লেনের যে ৫টি রাস্তা হচ্ছে তার মধ্যে একটিতে দাঁড়িয়ে আমরা কথা বলছি। আপনাদের জীবনমান উন্নয়নে প্রধানমন্ত্রী আপনাদের দুই হাত ভরে দিয়েছেন। আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে প্রধানমন্ত্রীর এই অবদানের প্রতিদান দিবেন।’

এ মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শুভাঢ্যা ইউনিয়নের চেয়ারম্যান হাজী ইকবাল হোসেন। দক্ষিণ কেরানীগঞ্জের থানা আওয়ামী লীগের নেতা কায়ূম ভাণ্ডারীসহ স্থানীয় নেতৃবৃন্দ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগনসরুল হামিদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আজ জানা যাবে কে হচ্ছেন দেশের ২৩তম রাষ্ট্রপতি

আগস্ট ১৩, ২০২৬

গাজীপুরে ‘প্রকৃতি ও জীবন ক্লাব’ এর বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ

আগস্ট ১৩, ২০২৬

হাতি রক্ষায় সম্মিলিত উদ্যোগের আহ্বান

আগস্ট ১৩, ২০২৬

জাইমা রহমানের দেশের সড়ক ব্যবস্থা নিয়ে ভাবনা

আগস্ট ১৩, ২০২৬

আবারও ৩৭ বিলিয়ন ডলারের ঘরে বৈদেশিক মুদ্রার রিজার্ভ

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT