রাজনীতি

বিদেশি বন্ধুরা বুঝেছেন, নির্বাচনের শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে: কাদের

বাংলাদেশের একজন রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, শান্তিপূর্ণ পরিবেশের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফাইল ছবি।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ওবায়দুল কাদের বলেছেন, বিদেশি বন্ধুরা বুঝতে পেরেছেন, নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে।

আজ (৪ ডিসেম্বর) সোমবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে সাংবাদিকদের তিনি বলেন, দেশে যতটুকু নাশকতা হচ্ছে তার পুরোটাই বিএনপি করছে এবং জনগনের কাছে নাশকতা পরাজিত হবে।

আওয়ামী লীগ সভাপতি বলেন, আওয়ামী লীগের যেসব প্রার্থীর প্রার্থীতা বাতিল হয়েছে, তারা নিয়ম অনুযায়ী আপিল করতে পারেন। তাদের জন্য আওয়ামী লীগ পক্ষপাতিত্ব করবে না।

ওবায়দুল কাদের বলেন, ভোট প্রয়োগে যারা বাধা দিবে, তাদেরকেও প্রতিহত করবে দেশের মানুষ। ভোটকেন্দ্রে বাধা দিয়ে নির্বাচন বন্ধ করা যাবে না।

বিষয়:আওয়ামী লীগ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জাতীয় সংসদ নির্বাচন নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…