চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারতের সশস্ত্র বাহিনী প্রস্তুত’ নিয়ে যা বললেন পররাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:০৮ অপরাহ্ণ ০৮, সেপ্টেম্বর ২০২৪
- টপ লিড নিউজ, বাংলাদেশ
A A

বাংলাদেশ ও ইউক্রেন পরিস্থিতি নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রীর ‘সশস্ত্র বাহিনী প্রস্তুত থাকা’ মন্তব্যে যতটা না উদ্বিগ্ন হয়েছে, তার চেয়ে বেশি অবাক হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, বিষয়টি নিয়ে এখনই কোনো প্রতিক্রিয়া না দেখলেও বিষয়টি পর্যবেক্ষণ করবে সরকার।

রোববার (৮ সেপ্টেম্বর) সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তার বক্তব্যে কেন বাংলাদেশ প্রসঙ্গ এলো, তা নিয়ে উদ্বেগের চাইতে বেশি অবাক হয়েছে ঢাকা।

রোহিঙ্গা ইস্যু নিয়ে কথা বলতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতিসংঘ শরণার্থী বিষয়ক হাইকমিশনার (ইউএনএইচসিআর) চায় বাংলাদেশে আরো রোহিঙ্গা আশ্রয় দেয়া হোক, তবে বাংলাদেশ আর একজন রোহিঙ্গাকেও আশ্রয় দিতে পারবে না বলেও জানিয়ে দিয়েছে।

এসময় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের দেয়া ট্রাভেল পাস নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করলেও কোন মন্তব্য করেননি পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।

এছাড়াও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নিউইয়র্কে সাইডলাইন বৈঠক নিয়ে নিশ্চিত কোন শিডিউল নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএনএইচসিআরউপদেষ্টাপররাষ্ট্র উপদেষ্টাভারতভারত-বাংলাদেশ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

‘জিগরা’র ট্রেলারে অন্য এক আলিয়া

পরবর্তী

ছাত্রদের জীবনের বিনিময়ে যে স্বপ্ন, তা বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

পরবর্তী

ছাত্রদের জীবনের বিনিময়ে যে স্বপ্ন, তা বাস্তবায়ন করবোই: প্রধান উপদেষ্টা

টাঙ্গাইলে পৃথক স্থানে ২ জনের মরদেহ উদ্ধার

সর্বশেষ

চ্যানেল ওয়ানের ফেসবুক পেজে সাইবার হামলার অভিযোগ

জুলাই ১৮, ২০২৬

‘মনি বিস্কুট চ্যানেল আই বিশ্বকাপ’ আয়োজনে বিশিষ্টজনদের অংশগ্রহণ

জুলাই ১৮, ২০২৬

ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনশনরত সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে দিল্লি পুলিশ

জুলাই ১৮, ২০২৬

চট্টগ্রামে বীজ বপন ও বিতরণ এবং গবাদিপশুর ভ্যাকসিন কার্যক্রম উদ্বোধন

জুলাই ১৮, ২০২৬

পুঁজিবাজারে আস্থার সংকট নিরসনে করণীয় নিয়ে ছায়া সংসদ

জুলাই ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT