চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঝড়-তুফান নয়, এবার ‘তাণ্ডব’-এর পূর্বাভাস!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৫৭ পূর্বাহ্ণ ১৮, মে ২০২৫
বিনোদন
A A
অভিনেতা ও অভিনেত্রীর বিভিন্ন চরিত্রের ছবি, সিনেমা ও নাটকের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড়-তুফান নয়, এবার দেশের আবহাওয়া পরিস্থিতিতে দেয়া হয়েছে ভয়াবহ তাণ্ডব এর পূর্বাভাস। তাপমাত্রা অথবা বাতাসের গতিবেগ অস্বাভাবিক রকম বাড়তে পারে, আসতে পারে মহাবিপদ সংকেত। দেশবাসীকে তাই যার যার অবস্থানে থাকার অনুরোধ করা হয়েছে!

কারণ, চলে এসেছে সুপারস্টার শাকিব খান অভিনীত ’তাণ্ডব’– সিনেমার ফোরকাস্ট। ’তাণ্ডব’ সিনেমার ১ মিনিট ৪১ সেকেন্ডের পূর্বাভাসের প্রথমাংশে এমন নাটকীয়ভাবেই দেয়া হলো সতর্ক বার্তা!

এমন কিছু একটা ঘটতে চলেছে, তার ধারণা করা যাচ্ছিল ঘোষণা থেকেই। সুপারস্টার শাকিব খান এবং হিট নির্মাতা রায়হান রাফী দ্বিতীয়বার একসঙ্গে হওয়ার মাধ্যমেই সেই ধারণা করতে থাকেন অনেকে। এর প্রথম আভাস পাওয়া যায় ফার্স্ট লুক পোস্টারে। সেখানে শরীরে আগুন নিয়ে শাকিব খান যেভাবে হেঁটে আসার ভঙ্গিতে ছিলেন, তাতে তাণ্ডব ছাড়া অন্য কিছু মনে হওয়ার সুযোগ ছিল না। ভক্ত–দর্শকরাও চমকে গিয়েছিলেন শাকিব খানের নতুন অবতারে।

Banglabid

এবার সেই চমকের মাত্রা বহু গুণে বাড়িয়ে দিলেন পরিচালক রায়হান রাফী। রবিবার (১৮ মে) দিনের প্রথমার্ধে প্রকাশ পেয়েছে কোরবানি ঈদের প্রতীক্ষিত সিনেমা ’তাণ্ডব’–এর ফোরকাস্ট। যেখানে নতুন ঢংয়ের কিছু দৃশ্য, শাকিব খানের নতুন অবতার উত্তাল করেছে অনলাইন মাধ্যম। ভক্ত দর্শকদের উন্মাদনায় মনে হচ্ছে, দেশে ’তাণ্ডব’ সিজন শুরু হয়ে গেছে।

পূর্বাভাসে দেখা গেছে দেশের জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে। হঠাৎ করে অস্ত্র হাতে তাকে দেখার পর আলাদাই লাগতে পারে তাকে। পরিপাটি পোশাক আর তীক্ষ্ণ দৃষ্টিতে একরকম রহস্যই রেখে গেছেন জয়া আহসান। এক লুকেই নজর কেড়েছেন ছোটপর্দার এক সময়ের জনপ্রিয় মুখ রোজি সিদ্দিকী।

টিজারে বড় অংশ জুড়ে আছে রহস্যময় মাঙ্কি মাস্ক। শাকিব খানসহ অনেককেই এই মাস্কটি পরে থাকতে দেখা গেছে। কেন এমন মুখোশ ব্যবহার করা হয়েছে, তার ব্যাখ্যা পাওয়া যাবে সিনেমায়। কোনো প্রকার ইঙ্গিত দেননি পরিচালক। রায়হান রাফী বলেন, “এটাকে আমরা ফোরকাস্ট বা আবহাওয়ার পূর্বাভাস বলছি। কারণ প্রকৃতিতে ’তাণ্ডব’ উঠতে যাচ্ছে। ’তাণ্ডব’–এর সঙ্গে ফোরকাস্ট বা পূর্বাভাস শব্দটাই সবচেয়ে মানায়।“

Reneta

গত দুই কোরবানি ঈদে রায়হান রাফী পরিচালিত সিনেমা হয়েছে সুপারহিট। আসছে কোরবানি ঈদেও তার ব্যতিক্রম হবে না বলে মনে করছেন তিনি। বলেন, ’এবারের কাজটাও এমনভাবে করতে চেয়েছি যে দেশের সিনেমায় আগে কেউ দেখেনি। দর্শকদের ভালো কিছু দেয়ার প্রত্যয় সবসময় থাকে। এবারও দর্শকরা সেই নতুন কিছু পাবেন।’

’তাণ্ডব’ সিনেমা প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড। সহ–প্রযোজনায় আছে দেশের জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম চরকি। সহযোগিতা করেছে দীপ্ত।

সিনেমার বাকি অভিনয়শিল্পীদের নাম শিগগির প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট প্রযোজকেরা। একে একে প্রকাশ পাবে ’তাণ্ডব’ সিনেমার আরও অনেক প্রচারণামূলক ভিডিও। সেগুলো দর্শকদের আরও চমকে দেবে বলে আশ্বস্ত করেছেন নির্মাতা রায়হান রাফী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: জয়া আহসানতাণ্ডবতুফানপূর্বাভাসমাঙ্কি মাস্করায়হান রাফীরোজি সিদ্দিকীশাকিব খানসাবিলা নূরসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

সিআইডির হেফাজতে অভিনেতা ডন

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘মানুষকে বিভ্রান্ত করবেন না, বিদ্যুৎ-গ্যাস নিয়ে সংসদে পরিকল্পনা তুলে ধরব’

আগস্ট ৯, ২০২৬

জুলাই আন্দোলনে ইন্টারনেট ‘স্লো’ নিয়ে নতুন করে যা জানা গেল

আগস্ট ৯, ২০২৬

রাষ্ট্রপতি পদে অলি আহমদকে ১১ দলীয় জোটের প্রার্থী ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

মানিকগঞ্জে শহীদ মিনার থেকে এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT