চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৬ বিশ্বকাপে হবে রেকর্ড ১০৪ ম্যাচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০০ পূর্বাহ্ণ ১৫, মার্চ ২০২৩
ফুটবল, স্পোর্টস
A A

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে ৪৮ দলের অংশগ্রহণে হতে যাওয়া ফুটবল বিশ্বকাপে রেকর্ড ১০৪টি ম্যাচ মাঠে গড়াবে। বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা গত মঙ্গলবার রুয়ান্ডার কিগালিতে হওয়া কংগ্রেসের আগে এ তথ্য জানিয়েছে।

আগের সিদ্ধান্ত অনুযায়ী, মোট ১৬টি গ্রুপের প্রতিটিতে তিন দলের থাকার কথা ছিল। ফিফা আগের সেই অবস্থান থেকে সরে এসেছে।

নতুন ফরম্যাটে হতে যাওয়া বিশ্বকাপে প্রতিটি গ্রুপে ৪টি করে দল থাকবে। সব মিলিয়ে মোট ১২টি গ্রুপ থাকবে। প্রতি গ্রুপের তিনটি করে দল শেষ ৩২-এ যাবে। এখান থেকেই শুরু হবে নকআউট পর্ব। এরপর যথাক্রমে শেষ ষোলো, কোয়ার্টার-ফাইনাল, সেমিফাইনাল, তৃতীয় স্থান নির্ধারণী ও ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ১৯ জুলাই ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আনুষ্ঠানিকভাবে ফিফা বলেছে, ফিফা কাউন্সিল সর্বসম্মতিক্রমে ফিফা বিশ্বকাপ ২০২৬ প্রতিযোগিতার ফরম্যাটে সংশোধনী প্রস্তাব অনুমোদন করেছে। সংশোধিত ফরম্যাট দলগুলোর ঝুঁকি হ্রাস, সমান বিশ্রামের সময় দেয়া ও কমপক্ষে তাদের তিনটি ম্যাচ খেলা নিশ্চিত করবে।

ফিফা বলেছে, ক্লাবগুলোকে ২০২৬ বিশ্বকাপের জন্য ওই বছরের ২৫ মে থেকে তাদের খেলোয়াড়দের ছেড়ে দিতে হবে। চ্যাম্পিয়ন্স লিগের মতো বড় কোনো আসরের প্রতিযোগিতায় টিকে থাকা দলগুলো ৩০ মে থেকে খেলোয়াড়দের জাতীয় দলে যোগ দেয়ার অনুমতি দিতে হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কানাডাফিফাফুটবল বিশ্বকাপ-২০২৬মেক্সিকোযুক্তরাষ্ট্রলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT