অর্থনীতি

চালের দাম কবে কমবে জানালেন খাদ্য উপদেষ্টা

খাদ্য মজুদ ও খাদ্য নিরাপত্তা বিষয়ে বিশ্লেষক. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ্য মজুদ বাড়ানোর লক্ষ্যে আলোচনা করছেন একজন খাদ্য উপদেষ্টা, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) খাদ্য অধিদপ্তরে খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

আলী ইমাম মজুমদার জানান, চলতি বছর আমন ধানের বাম্পার ফলন হয়েছে। ১৭ নভেম্বর থেকে আমন ধান সংগ্রহ করা হবে। এবার সাড়ে পাঁচ লাখ মেট্রিক টন ধান সংগ্রহ করা হবে। পাশাপাশি আমদানি করা হবে দেড় লাখ টন ধান ও গম।

তিনি বলেন, এবার আমন ধানের দাম প্রতি কেজিতে ৩ টাকা বাড়ানো হয়েছে। আমন ধান বাজারে এলে চালের দাম কমতে শুরু করবে।

তিনি আরও বলেন, খাদ্য নিয়ে কোনো ঝুঁকি নিতে চায় না সরকার। তাই দেশের চালের বাজার নিয়ন্ত্রণে ও সরবরাহ বাড়াতে ইতোমধ্যে চালের আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। এর প্রভাবও পড়বে দামে।

উপদেষ্টা বলেন, এবার বন্যায় ফেনী, কুমিল্লা ও চট্টগ্রামে আমন ক্ষতিগ্রস্ত হয়েছে। এরপরেও লক্ষ্যমাত্রা অর্জনে সর্বোচ্চ চেষ্টা করা হবে।

বিষয়:আলী ইমাম মজুমদার খাদ্য উপদেষ্টা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…