চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে খাদ্য নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নেই: খাদ্য উপদেষ্টা

এস কে রাসেল এস কে রাসেল
৪:১৪ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৫
- সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
খাদ্য নিরাপত্তা নিয়ে আলোচনা করছেন বিশেষজ্ঞরা. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ‌্য ও ভূ‌মি উপ‌দেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, সরকারের কাছে যথেষ্ট খাদ‌্যশস‌্য মজুত রয়েছে। তাই খাদ‌্য নিরাপত্তা নিয়ে কোনো ধরণের শঙ্কা নেই।

তিনি বলেন, গত বন‌্যায় আমন ধা‌নের যে ক্ষ‌তি হয়েছে, সে ক্ষ‌তি পুষিয়ে নিতে সরকার খাদ‌্যশস‌্য আমদা‌নি করছে। আর এবার হাওরসহ সারা দেশে বারো ধানের বাম্পার ফলন হবে। সব‌কিছু ঠিক থাকলে খা‌দ‌্য উদ্বৃত্ত হবে দেশ। আর কৃষক যেন ফসলের ন‌্যায‌্যমূল‌্য পায়, তা নি‌শ্চিত করতে নিরলস চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।

শ‌নিবার (৫ এপ্রিল) কিশোরগঞ্জের অষ্টগ্রা‌ম উপজেলার অলওয়েদার সড়কের পাশে ভাতশালা হাওরে বোরো ধানের ফলন সরেজমিন পরিদর্শন ও জিরাতি কৃষকদের সাথে মতবিনিময় সভায় তি‌নি এসব কথা বলেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

Banglabid

এসময় খাদ্য উপদেষ্টা আরও বলেন, কৃষক ও জিরা‌তিরা হ‌লো দে‌শ উন্নয়‌নের প্রথম সা‌রির সৈ‌নিক। তারা ভালো থাকলে দেশ ভালো থাকবে। মাথার ঘাম পায়ে ফেলে তারা যে ফসল ফলায়, তা দিয়ে আমাদের বিপুল জনগোষ্ঠীর খাদ‌্য জোগান হয়।

তি‌নি এ সময় হাও‌রের সেচ সমস‌্যা, মাছ ধরার অজুহা‌তে অ‌বৈধভাবে খাল‌বিল শুকিয়ে ফেলার প্রবনতা, সারবীজের প্রাপ‌্যতা নি‌শ্চিত করা, ফসল সংরক্ষণ ও এগু‌লোর ন‌্যায‌্যমূল‌্য নি‌শ্চিত করতে সরকার কাজ করছে বলেও উপ‌স্থিত সবাইকে আশ্বস্থ করেন।

পরে উপদেষ্টা ভাতশালা হাও‌রের বোরো জমি ঘুরে দেখেন। এ সময় হাওরে সরাস‌রি কৃ‌ষিকা‌জের সঙ্গে জ‌ড়িত কৃষক ও জিরা‌তিদের সমস‌্যার কথা শোনেন।

Reneta

মত বি‌নিময় সভায় জেলা প্রশাসক ফৌজিয়া খান, পু‌লিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, অষ্টগ্রা‌মের ইউএনও দিলশাদ জাহান, অষ্টগ্রা‌মের কৃ‌ষি অ‌ফিসার অ‌ভি‌জিত সরকারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আলী ইমাম মজুমদারকি‌শোরগঞ্জখাদ‌্য ও ভূ‌মি উপ‌দেষ্টাদেশে খাদ্য নিরাপত্তাশঙ্কা নেই
শেয়ারTweetPin

সর্বশেষ

এশিয়ান গেমসের প্রস্তুতি, অনূর্ধ্ব-২০ দলকে ৯-২ গোলে হারাল হকি দল

আগস্ট ১২, ২০২৬

লিটনকে নিয়ে সুখবর, অস্ট্রেলিয়া যাচ্ছেন শরিফুল, ফিরে আসছেন যে দুজন

আগস্ট ১২, ২০২৬

এসএসসি’তে ফল বিপর্যয়ের কারণ কী

আগস্ট ১২, ২০২৬
ছবি: প্রতীকি

নিঝুম দ্বীপের বালিতে মূল্যবান খনিজ, খুলতে পারে শিল্পের নতুন দুয়ার

আগস্ট ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্বনেতারা আসলে কতটা ঘুমান?

আগস্ট ১২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT