চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল থেকে বিদায়ে যে কথা বললেন বেঙ্গালুরু কোচ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৩১ অপরাহ্ণ ২৩, মে ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A

নানা হিসেব-নিকেশ মিলিয়ে চেন্নাইকে হারিয়ে এলিমিনেটরে উঠেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এসে রাজস্থান রয়্যালসের সামনে দাঁড়াতেই পারেনি দলটি। বিরাট কোহলি-ফ্যাফ ডু প্লেসিসরা বেশ বড় ব্যবধানে হেরেছেন সাঞ্জু স্যামসনদের কাছে, সঙ্গে বোলিংয়ে দুর্দশা দেখেছেন। সামনের মৌসুমে দক্ষ বোলার কেনার উপর তাই গুরুত্ব দিতে বলছেন কোচ অ্যান্ডি ফ্লাওয়ার।

বেঙ্গালুরু কোচ ফ্লাওয়ার বলেছেন, ‘মনে করি ছেলেরা গত ১০ সপ্তাহ ধরে দুর্দান্তভাবে লড়াই করেছে। আসরে প্রথমার্ধের ওই অবস্থা থেকে আমাদের ফিরে আসা দুর্দান্ত প্রচেষ্টা এবং অবশ্যই ফ্যাফ ডু প্লেসিসকে অধিনায়কত্বের জন্য ও ফ্যাফ-বিরাট যেভাবে নেতৃত্ব দিয়েছে তার জন্য শ্রদ্ধা জানাব।’

‘তারা যেভাবে খেলেছে, অনুকরণীয় আদর্শ এবং পেশাদার ক্রীড়া মানুষ হিসেবে তারা সামনে থাকবে। তারা দুজনই অন্যসবার জন্য সত্যিই দুর্দান্ত রোল মডেল এবং বাকি ছেলেরা আমাদের আসরে ফিরে আনার জন্য সত্যিই কঠিন লড়াই করেছিল।’

আরসিবি টানা ছয় ম্যাচ জিতে নেট রানরেটে উন্নতি করে শেষ মিনিটে প্লে-অফের টিকিট নিশ্চিত করে। কিন্তু লিগপর্বের প্রথমার্ধে সাতটি খেলার মধ্যে মাত্র একটিতে জয়ের দেখা পেয়েছিল। বোলিং নিয়ে তাদের যত উৎকণ্ঠা ছিল।

‘আগামী বছরের নতুন খেলোয়াড়ের জন্য, বিষয়টি অনেক আগে বলা হয়ে যাচ্ছে। মনে করি যদিও চিন্নাস্বামীর কিছু বিশেষ গুণ রয়েছে, যা আমাদের কাজে লাগানো দরকার। সেখানে অবশ্যই অত্যন্ত দক্ষ বোলার দরকার। সহজভাবে বললে, গতি এখানকার সমাধান হবে না। দক্ষ, বুদ্ধিমান বোলার এবং এমন কাউকে দরকার, যারা চিন্নাস্বামীতে নির্দিষ্ট পরিকল্পনা ধরে বল করতে পারবে।’

মাঝপথে খেলোয়াড় চলে যাওয়া নিয়ে ৫৬ বর্ষী ফ্লাওয়ার টেনেছেন উইল জ্যাকসের কথা, ‘আমার মনে হয়েছে বিশ্বকাপ এবং ক্রিকেট ক্যালেন্ডারের সাথে কিছুটা সাংঘর্ষিক। বুঝতে পেরেছি ইংল্যান্ড কেন খেলোয়াড় ডেকে পাঠিয়েছে। খেলোয়াড়দের এমন চলে যাওয়া সাউথ আফ্রিকা টি-টুয়েন্টি, বিগ ব্যাশ বা অন্যান্য আসরগুলোতে দেখেছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইপিএলইংল্যান্ডকোহলিফ্লাওয়ারবেঙ্গালুরুরাজস্থানলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

১ জুলাই থেকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামো বাস্তবায়ন

মে ১৯, ২০২৬

বইয়ের নস্টালজিয়ায় ভর করে সিনেমায় ‘মাসুদ রানা’!

মে ১৯, ২০২৬

এই পৃথিবীর আরও বেশি জাভিয়ের বারদেম দরকার

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

রাশিয়া-চীন সম্পর্ক নজিরবিহীন উচ্চতায়: পুতিন

মে ১৯, ২০২৬

রোনালদোর ‘শেষ’ বিশ্বকাপের দলে যারা

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT