চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই এমবাপেকে চায়নি রিয়াল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৫৮ অপরাহ্ণ ১৬, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

রিয়াল মাদ্রিদকে আশায় বসিয়ে রেখে শেষপর্যন্ত লস ব্লাঙ্কোস ডেরায় আসেননি কাইলিয়ান এমবাপে। ১২৫ মিলিয়নে ৩ বছরের চুক্তি বাড়িয়ে পিএসজিতেই থেকে গেছেন ফরাসি বিশ্বকাপজয়ী তারকা। তার এমন কাণ্ডে বিব্রত রিয়াল। সিদ্ধান্তহীনতায় ভোগা এই এমবাপেকে চায়নি স্প্যানিশ জায়ান্টরা, বলছেন ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ।

এমবাপে প্রসঙ্গে বেশকিছু মন্তব্য করেছেন রিয়াল প্রেসিডেন্ট। জানিয়েছেন, এমবাপের সাথে আলোচনা অনেকদূর এগিয়েছিল। হুট করেই ফরাসি তারকার মধ্যে কিছু পরিবর্তন দেখতে পান তিনি। তার দাবি, ফ্রান্স আর কাতারের রাষ্ট্র প্রধান এবং প্যারিসের মেয়রের চাপে পড়ে সিদ্ধান্ত বদলেছেন ২৩ বর্ষী ফরোয়ার্ড।

‘আমরা অপেক্ষা করেছি। এমবাপে সবসময় বলেছে, তার স্বপ্ন রিয়ালে আসা। কিন্তু ১৫ দিন আগে সব বদলে যায়। রাজনৈতিক ও অর্থনৈতিক চাপে তার মধ্যে কিছু বাধ্যবাধকতা চলে আসে। তার ভেতর এই পরিবর্তন আমরা খেয়াল করেছিলাম। হুট করেই তখন এমন এক এমবাপেকে দেখলাম, যে আর আগের মতো নেই। যে এমবাপেকে আমি আনতে চেয়েছিলাম, এই এমবাপে সেরকম নয়। মনে হচ্ছিল, তার স্বপ্নই বদলে গেছে।’

Banglabid

‘ফ্রান্স ও কাতারের মতো দুটি দেশের প্রেসিডেন্ট ফোন করে তাকে চাপ দিয়েছেন। এমনকি প্যারিসের মেয়রও ফোন করেছিলেন। এরপর কাতার থেকে এত লোভনীয় প্রস্তাব। সে চাপে পড়েছে এবং সহজ পথটা বেছে নিয়েছে। আইনগত কারণে আমরা প্রাক-চুক্তি করতে পারিনি। যাই হোক, বদলে যাওয়া এমবাপেকে আমি চিনি না। বলা ভালো, এই এমবাপে আমাদের এমবাপে নয়।’

ছেলেকে রিয়ালে দেখতে চেয়েছিলেন এমবাপের মা, দাবি পেরেজের। ফরাসি তারকার জন্য রিয়ালের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়নি বলেও জানিয়ে রেখেছেন ক্লাবটির সভাপতি।

‘এমবাপের মা চাচ্ছিলেন ছেলে রিয়ালে আসুক, কারণ মা তো ছেলের ছোটবেলার স্বপ্নের কথা জানেন। ওর মায়ের সঙ্গে কথা হয়নি আমার। তবে শুনেছি তিনি বিব্রত।’

Reneta

‘রিয়াল মাদ্রিদকে যে বোঝে এবং ক্লাবের শ্রেষ্ঠত্ব যারা অনুধাবন করে, এমন কোনো ফুটবলারের জন্য এই ক্লাবের দুয়ার কখনও বন্ধ নয়। আমি এমবাপেকে শুভ কামনা জানাই। সে দুর্দান্ত এক ফুটবলার, অনেক মানুষের মুখে হাসি ফোটাবে। তবে ক্লাবের চেয়ে বড় কেউ নয়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমবাপেপিএসজিপেরেজরিয়াললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT