আন্তর্জাতিক

উগান্ডা ও রুয়ান্ডায় ভূমি ধসে মৃতের সংখ্যা শতাধিক

উগান্ডা ও রুয়ান্ডায় ভূমিধসে মৃতের সংখ্যা শতাধিক. Channel i News - চ্যানেল আই নিউজ

সড়কে ভূমিধসের কারণে যানবাহন ও মানুষজন ক্ষতিগ্রস্ত, উদ্ধার কাজ চলছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারি বৃষ্টিতে সৃষ্ট বন্যা ও ভূমি ধসে আফ্রিকার দেশ রুয়ান্ডায় অন্তত ১২৯ জন ও প্রতিবেশী দেশ উগান্ডায় সাত জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দু’দেশে মৃত্যের সংখ্যা দাঁড়ালো ১৩৬ জন।

দু’দেশের বিভিন্ন বাড়িতে আটকা পড়াদের উদ্ধার কার্যক্রম এখনও অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম। বুধবার রাত থেকে রুয়ান্ডার পশ্চিমাঞ্চলে শুরু হয়েছে ভারি বৃষ্টি।

রুয়ান্ডার রাষ্ট্রাীয় টেলিভিশন চ্যানেলের একটি ভিডিওতে দেখা গেছে, পাহাড়ের ঢাল বেয়ে তীব্র বেগে নেমে আসছে কাদামাখা পানির স্রোত এবং সেই স্রোতের তোড়ে ভেসে যাচ্ছে পথ-ঘাট, বাড়ি-ঘর।

অন্যদিকে পাহাড়ি এই অঞ্চলটির সঙ্গে প্রতিবেশী উগান্ডার সীমান্ত রয়েছে। সেখানেও ভূমি ধসে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।

বিষয়:উগান্ডা ভূমি ধস রুয়ান্ডা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…