চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ

মেয়েদের কাবাডি বিশ্বকাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩০ অপরাহ্ণ ১৯, নভেম্বর ২০২৫
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
বাংলাদেশ নারী ভলিবল দল প্রস্তুতি নিচ্ছে, আন্তর্জাতিক ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মেয়েদের কাবাডি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে বড় জয় তুলেছিল বাংলাদেশ। তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে স্বাগতিকরা। প্রথমার্ধে ভারত দুই লোনা আদায় করার পর দ্বিতীয়ার্ধে আরও এক লোনা আদায় করে নেয়। রূপালি আক্তারের দল ভারতের কাছে হেরেছে ৪৩-১৮ পয়েন্টের বিশাল ব্যবধানে।

খেলার শুরুতে রেইড দিয়েছিল চ্যাম্পিয়ন ভারত, তবে প্রথম রেইডে পয়েন্ট আদায় করে নেয় বাংলাদেশ। প্রথম দুই মিনিটেই বাংলাদেশের চার খেলোয়াড় আউট হন। সপ্তম মিনিটে বাংলাদেশকে অলআউট করে লোনা আদায় করে ভারত। এ সময় ভারতের ১২ এবং বাংলাদেশের ৯ পয়েন্ট ছিল।

হাড্ডাহাড্ডি লড়াইয়ে শুরুর লিড ধরে এগিয়ে যেতে থাকে ভারত। প্রথমার্ধ শেষ হওয়ার এক মিনিট আগে দ্বিতীয়বার অলআউট হয় বাংলাদেশ। প্রথমার্ধ শেষ হওয়ার সময় দুদলের পয়েন্ট ছিল ২৯-৮।

বিরতি থেকে ফিরেই প্রথম রেইডে পয়েন্ট আদায় করে ভারত। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ বেশ খানিকটা প্রতিরোধ গড়ে তোলে। কিন্তু পরে আর ভারতের কাছ থেকে তেমন পয়েন্ট আদায় করতে পারেনি।

ম্যাচ শেষ হওয়ার মিনিট তিনেক আগে আরেকটি লোনা আদায় করে নেয় ভারত। পরে আরও চার পয়েন্ট আদায় করে নেয় তারা। ম্যাচ জিতে নেয় ৪৩-১৮ পয়েন্টের বড় ব্যবধানে।

উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ ৪২-২২ পয়েন্টের ব্যবধানে আফ্রিকার দেশ উগান্ডাকে হারিয়ে আসরের শুভসূচনা করেছিল। দ্বিতীয় ম্যাচে ইউরোপের দেশ জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টের ব্যবধানে দ্বিতীয় জয় তুলে নেয় রূপালি আক্তারের দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উগান্ডাকাবাডি বিশ্বকাপজার্মানিবাংলাদেশভারতরূপালিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে নাটক দেখে দর্শক বলছেন ‘না চাইলেও কেঁদে ফেললাম’!

জুলাই ৩১, ২০২৬

সহশিল্পী থেকে জীবনসঙ্গী, টম-জেন্ডেয়ার ১০ বছরের সফর

জুলাই ৩১, ২০২৬

নেটদুনিয়ায় তোলপাড়, বাংলাদেশে কি তৈরি হচ্ছে ‘ডিডিএলজে’?

জুলাই ৩১, ২০২৬

জুমার দিনে কেন বেশি বেশি দরূদ শরিফ পাঠ করবেন?

জুলাই ৩১, ২০২৬

কর্মক্ষেত্রে এমপ্লয়ার ব্র্যান্ডিং কেন জরুরি?

জুলাই ৩১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT