আন্তর্জাতিক

ভারতে ঘন কুয়াশায় ফ্লাইট চলাচল বন্ধ

ঢাকায় রাতের বিমানবন্দরের দৃশ্য, কুয়াশার কারণে ফ্লাইট বন্ধ. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় রাতের বিমানবন্দরের দৃশ্য, কুয়াশার কারণে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভারতের রাজধানী দিল্লীতে ঘন কুয়াশায় দৃশ্যমানতা শূন্যের কাছাকাছি থাকায় সব ধরণের ফ্লাইট বাতিল করা হয়েছে। বিমানবন্দর থেকে যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করার পরামর্শ দেয়া হয়েছে।

সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

সোমবার ২৫ ডিসেম্বর দিল্লিতে ইন্ডিয়া মেটিওরোলজিক্যাল ডিপার্টমেন্ট (আইএমডি) জানিয়েছে,দৃশ্যমানতার স্কেলে পারদ মিটার ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। যার ফলে দিল্লির বিভিন্ন অংশে দৃশ্যমানতা মাত্র ১২৫ মিটারে নেমে গেছে।

হিমশীতল ঠান্ডায় দিল্লির বাসিন্দারা নিজ নিজ আশ্রয়ে অবস্থান করছেন। রাস্তায় আগুন জালিয়ে তাপ নিতে দেখা গেছে অনেকেই।

সেন্ট্রাল পলিউশন কন্ট্রোল বোর্ডের (সিপিসিবি) তথ্য অনুযায়ী, সোমবার দিল্লীর বাতের মান ৪০০ একিউআই কাছাকাছি যা বিষাক্ত দূষণের পর্যায়ে গণ্য হয়। আবহাওয়ার এই দুর্গতি বসত বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর, মুম্বাইসহ সারাদেশে এবং আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।

বিষয়:ঘন কুয়াশা দিল্লি ফ্লাইট চলাচল বন্ধ ভারত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…