চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেমিতে অ্যাটলেটিকোর বিপক্ষে ‘অসম্ভবকে সম্ভব’ করতে চান ফ্লিক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৩২ পূর্বাহ্ণ ০৩, মার্চ ২০২৬
ফুটবল, স্পোর্টস
A A

কদিন আগে কোপা ডেল রে’র সেমিফাইনালে প্রথম লেগে বড় ব্যবধানে হেরেছিল বার্সেলোনা। বিধ্বস্ত হওয়ার পর ফাইনালে যেতে তাদের ঘুরে দাঁড়ানো প্রায় অসম্ভব ব্যাপার বলা হচ্ছে। সেই অসম্ভবকে সম্ভব করতে চান কোচ হ্যান্সি ফ্লিক। সেজন্য শুধু লামিন ইয়ামাল নন, সবার কাছেই পারফরম্যান্স চান।

অ্যাটলেটিকো মাদ্রিদের মেট্রোপলিটানো স্টেডিয়ামে প্রথম লেগে ৪-০ গোলে হেরেছিল বার্সেলোনা। ওই ম্যাচে গোল করেছিলেন অ্যান্টোনিও গ্রিজম্যান, আদোমালো লোকমান ও জুলিয়ান আলভারেজ। একটি গোল নিজেদের জালে করেন বার্সার এরিক গার্সিয়া।

এই অবস্থা থেকে বার্সেলোনা ঘুরে দাঁড়াতে লামিন ইয়ামাল কোন সাহায্য করবেন কিনা এমন প্রশ্নে ফ্লিক বলেছেন, ‘দলের লক্ষ্য স্পষ্ট ঠিক করা আছে। শনিবার তার প্রথম গোলের পর যেভাবে খেলেছে তা দেখতে দারুণ ছিল। আমি এতে খুব খুশি, কিন্তু আমাদের সবাইকে প্রয়োজন। শুধু লামিন নয়, মাঠে আমাদের সব খেলোয়াড়ের পারফরম্যান্স দরকার।’

‘আমরা চার গোলে পিছিয়ে আছি। আমরা অসম্ভবকে সম্ভব করতে চাই। এটাই লক্ষ্য। আমরা জানি এটা সহজ হবে না, কিন্তু আমরা কখনও হাল ছাড়ি না। আমরা আমাদের শক্তিতে বিশ্বাসী, জানি আমাদের কী করতে হবে।’

গত মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারিয়েছিল বার্সা। সেই কথা মনে করে ফ্লিক বলেছেন, ‘এই অবস্থায় আমি আগে কখনও পড়িনি। তবে এই ব্যাপারে ভয় পাচ্ছি না। হ্যাঁ, সবসময় আমাদের বিশ্বাস রাখতে হবে। স্টেডিয়ামের সবাই আমাদের সমর্থন করবে, আমাদের সামনে ভালো উদাহরণও আছে; গত মৌসুমে ডর্টমুন্ডকে ৪-০ গোলে হারিয়েছিলাম।’

‘প্রতিবার বিরতিতে আমরা দুটি গোল করতে চাই। হয়তো একটা গোলও হতে পারে। আমরা জানি এটা কঠিন। আমরা দুর্দান্ত একটি দল খেলি। গত ম্যাচে তারা আমাদের অনেক ক্ষতি করেছে।’

Reneta

বার্সেলোনা ও অ্যাটলেটিকো মাদ্রিদের মধ্যে কোপা ডেল রে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি শুরু হবে বৃহস্পতিবার রাত ২টায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অ্যাটলেটিকোকোপা ডেল রেডর্টমুন্ডফ্লিকবার্সেলোনালামিনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেরে বাংলা ছিলেন বাংলার অবহেলিত কৃষক সমাজের বন্ধু: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৬, ২০২৬

ইরান চাইলে যুক্তরাষ্ট্রকে ফোন করতে পারে: ট্রাম্প

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিসিকের নির্মাণাধীন ফটক ধসে ১ শ্রমিক নিহত

এপ্রিল ২৬, ২০২৬

কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে প্রক্টর, প্রভোস্ট ও চেয়ারম্যানসহ শিক্ষকদের একযোগে পদত্যাগ

এপ্রিল ২৬, ২০২৬
অধ্যয়নরত দুই বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টি

যুক্তরাষ্ট্রে দুই বাংলাদেশি শিক্ষার্থীর হত্যাকাণ্ডে বাংলাদেশ দূতাবাসের বিবৃতি

এপ্রিল ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT