আন্তর্জাতিক

আল্পস পর্বতমালার তুষারধসে পাঁচ জার্মান পর্বতারোহীর মৃত্যু

আল্পস পর্বতমালায় উদ্ধারকর্মীরা তুষারধসের পর উদ্ধার কাজ চালাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ইটালির আল্পস পর্বতমালায় তুষারধসে পাঁচ জার্মান পর্বতারোহীর মৃত্যু হয়েছে।

রোববার ২ নভেম্বর, আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন এর প্রতিবেদনে তথ্যটি প্রকাশিত হয়।

প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, গতকাল শনিবার পর্বতারোহীরা সোলদা গ্রামের কাছে অর্টলার পর্বতমালার সিমা ভার্টানায় আরোহনে রওনা হন। চূড়ায় পৌঁছানোর সময় তুষারধসের ঘটনা ঘটে।

দড়ি ধরে পর্বতে ওঠার সময় তুষার ও বরফের স্রোত দুটি পৃথক দলের সদস্যরা ছিটকে পড়ে যান। এরপর ইটালির উদ্ধারকারী দল ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা শুরু করে।

শনিবার উদ্ধারকারীরা দুইজন পুরুষ এবং একজন নারীর মৃতদেহ উদ্ধার করেন।

রোববার অন্য আরও দুই জন নিহত ব্যক্তির মধ্যে একজন বাবা ও তার ১৭ বছর বয়সী মেয়ের মরদেহ খুঁজে পান।

অন্য দুই পর্বতারোহী অক্ষত অবস্থায় বেঁচে যান।

বিষয়:তুষারধস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…