বিনোদন

‘ফ্ল্যাশব্যাক’র ফার্স্টলুকে তিন তারকা

পাহাড়ের প্রেক্ষাপটের গল্পে নির্মিত হচ্ছে ‘ফ্ল্যাশব্যাক’

তিন তারকা অভিনেতাদের ফ্ল্যাশব্যাকের ফার্স্টলুকে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ফ্ল্যাশব্যাকের ফার্স্টলুকে তিন তারকা অভিনেতাদের ছবি, যারা বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘ফ্ল্যাশব্যাক’ এর মধ্য দিয়ে প্রথমবার টলিউডে পা রাখছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা শবনম বুবলী। ছবিটি পরিচালনা করেছেন রাশেদ রাহা। ছবিতে বুবলীর বিপরীতে অভিনয় করছেন কলকাতার তুখোড় অভিনেতা কৌশিক গাঙ্গুলী ও সৌরভ দাস! ক’দিন আগেই হলো সেই ঘোষণা। এবার এলো ছবিতে তাদের ফার্স্টলুক!

পূর্ব ঘোষণা অনুযায়ি শুক্রবার দুপুরে ‘ফ্ল্যাশব্যাক’ ছবির ফার্স্টলুক পোস্টার ফেসবুকে শেয়ার করেছেন বুবলী। সেই পোস্টারে কৌশিক গাঙ্গুলীর সাথে তিনি রয়েছেন, নেই সৌরভ দাস! তবে তাদের গুচ্ছ ফটোশুটে বেশ রোমান্টিক মুডেই দেখা গেছে সৌরভ দাস ও বুবলীকে!

এদিকে আনন্দবাজার একটি প্রতিবেদনে এদিন ‘ফ্ল্যাশব্যাক’ এর চরিত্র ও গল্প সম্পর্কেও আভাস দিয়েছে। সেই প্রতিবেদনে লেখা হয়েছে,“বুবলী, কৌশিক এবং সৌরভের চরিত্রের নাম যথাক্রমে অঞ্জন, ডিকে এবং শ্বেতা।”

সেইসাথে জানা গেছে, সিনেমার শুটিংয়ের কাজে গত ৭ জানুয়ারি কলকাতায় উড়াল দিয়েছেন বুবলী। এরইমধ্যে কলকাতা পর্বের শুটিংও শেষ হয়েছে, পরবর্তী শুটিং হবে ডুয়ার্সে।

পাহাড়ের প্রেক্ষাপটের গল্পে নির্মিত হচ্ছে ‘ফ্ল্যাশব্যাক’। এটিকে সাইকোলজিক্যাল থ্রিলার বলছেন নির্মাতা রাশেদ রাহা। সিনেমার চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন খায়রুল বাসার নির্ঝর। প্রযোজনা করেছেন নারায়ণ চট্টোপাধ্যায় ও কাজী জাফরিন মুন।

বিষয়:কৌশিক গাঙ্গুলী খায়রুল বাসার নির্ঝর নায়িকা বুবলী সিনেমা সৌরভ দাস

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…