আন্তর্জাতিক

চন্দ্রযান-৩ এর তোলা চাঁদের দুর্লভ ছবি

চন্দ্রযান-৩ দ্বারা তোলা চাঁদের পৃষ্ঠার দুর্লভ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চন্দ্রযান-৩ দ্বারা তোলা চাঁদের পৃষ্ঠার বিস্তারিত ও দুর্লভ ছবি।. Channel i News – চ্যানেল আই নিউজ

চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করেছে ভারতের চন্দ্রযান-৩। সফল এই চাঁদ অভিযানে মার্কিন যুক্তরাষ্ট্র, সোভিয়েট ইউনিয়ন এবং চীনের পরে চাঁদে অবতরণের চতুর্থ দেশ হিসেবে ভারত নিজের নাম লিখিয়েছে। চাঁদের অবতরণের পর চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম ছবিগুলো ধারণ করে। এখন সেই ছবিগুলো গণমাধ্যমসহ বিভিন্ন সামজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হচ্ছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

চন্দ্রযান-৩ দ্বারা তোলা চাঁদের দুর্লভ ছবি, ক্রেটার ও পৃষ্ঠের বিবরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

মানুষ ছাড়া চন্দ্রযান-৩ ভারতীয় সময় সন্ধ্যা ৬ টা ৪ মিনিটে চাঁদে অবতরণ করে। তারপর থেকে ল্যান্ডার বিক্রম একের পর এক চাঁদের দুর্লভ ছবি পাঠিয়ে যাচ্ছে।

 

 

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি লাইভ সম্প্রচারে চন্দ্রযান-৩ এর অবতরণকে একটি বিজয় হিসাবে ঘোষণা করেছেন। তিনি বলেন, “এই আনন্দের উপলক্ষ্যে আমি বিশ্বের জনগণের উদ্দেশ্যে ভাষণ দিতে চাই, ভারতের সফল চাঁদ অভিযান শুধু ভারতের একার নয়। এই সাফল্য সমগ্র মানবতার।”

 

চন্দ্রযান-৩ দ্বারা তোলা চাঁদের দুর্লভ ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

 

 

বিষয়:চন্দ্রযান-৩ ভারত সফল অবতরণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…