বাংলাদেশ

ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক ১৫ ফেব্রুয়ারি

বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা, বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রতিনিধিরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈঠকে অংশ নেওয়া কর্মকর্তারা, বাংলাদেশ ও আন্তর্জাতিক প্রতিনিধিরা, ১৫ ফেব্রুয়ারি, ঢাকায়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ১৫ ফেব্রুয়ারি ঐকমত্য কমিশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বৈঠকে সভাপতিত্ব করবেন।

সোমবার ১০ ফেব্রুয়ারি রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে আয়োজিত এক প্রেস বিফ্রিংয়ে তিনি এ কথা বলেন।

প্রেস সচিব বলেন, সংস্কার কমিশনের সদস্যরা, বিভিন্ন রাজনৈতিক দল ও জুলাই গণঅভ্যুত্থানের শরিকরা বৈঠকে অংশ নেবেন।

শফিকুল আলম বলেন, প্রথম বৈঠকে সকল রাজনৈতিক দলসহ সবাই অংশ নেবেন। তারা সবাই মিলে পরবর্তীতে সম্মিলিত নাকি পৃথক বৈঠক হবে সে ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।

উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়েছে। রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য গড়ে তুলতে এ কমিশন কাজ করবে। এ কমিশনের সদস্য হিসেবে রয়েছেন ৬টি কমিশনের প্রধানরা।

বিষয়:ঐকমত্য কমিশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…