বাংলাদেশ

জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার হাতে দিল ঐকমত্য কমিশন

প্রধান উপদেষ্টার হাতে সনদ পেশ করছেন চুক্তি কমিশনের সদস্যরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চুক্তি কমিশনের সদস্যরা প্রধান উপদেষ্টার হাতে সনদ পেশ করছেন, বৈঠকের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

জুলাই জাতীয় সনদ–২০২৫ বাস্তবায়নের সুপারিশমালা প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করেছে জাতীয় ঐকমত্য কমিশন।

আজ (২৮ অক্টোবর) মঙ্গলবার দুপুরে রাজধানীর রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের হাতে এই সুপারিশমালা আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

সুপারিশমালা হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন কমিশনের সহসভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এর আগে সোমবার (২৭ অক্টোবর) বিকেলে একই স্থানে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের অগ্রগতি ও ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

কমিশনের সদস্যরা জানান, সনদের সুপারিশমালায় জাতীয় পুনর্গঠন, সুশাসন, মানবাধিকার, শিক্ষা ও প্রশাসনিক সংস্কারসহ নানা কাঠামোগত পরিবর্তনের দিকনির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রধান উপদেষ্টা সেই সুপারিশমালা গ্রহণ করে বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

বিষয়:ঐকমত্য কমিশন জুলাই সনদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…