চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রথমবার দুই দিনব্যাপী ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব’

সংস্কৃতি মন্ত্রণালয়ের আয়োজন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:১৬ অপরাহ্ণ ২৯, সেপ্টেম্বর ২০২৫
বিনোদন
A A
প্রথমবার দুই দিনব্যাপী শারদীয় সাংস্কৃতিক উৎসবের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবারের মতো দুই দিনব্যাপী ‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’ আয়োজন করেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে শুরু হতে যাওয়া এই উৎসব চলবে বুধবার (১ অক্টোবর) সারা দিন।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় অনুষ্ঠানে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী ও অন্যান্য উপদেষ্টার উপস্থিত থাকার কথা রয়েছে।

এছাড়া অনুষ্ঠানে সংস্কৃতি সচিব মো. মফিদুর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন) এবং বিভিন্ন মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার দায়িত্বশীল কর্মকর্তাগণ উপস্থিত থাকবেন।

Banglabid

এ ছাড়া বিভিন্ন দেশের রাষ্ট্রদূতগণকে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এবছরই প্রথমবারের মতো ঈদ-উল-ফিতর ও ঈদুল আজহা উপলক্ষে ‘চাঁদ রাতের আনন্দ অনুষ্ঠান’ এবং বুদ্ধ পূর্ণিমা ২০২৫ উপলক্ষে ‘সাংস্কৃতিক উৎসব’ আয়োজন করা হয়।

‘শারদীয় সাংস্কৃতিক উৎসব ২০২৫’-এর প্রথম দিন মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যান মুক্তমঞ্চে ‘মহিষাসুর মর্দিনী দেবী দুর্গা’ যাত্রাপালা পরিবেশিত হবে। মাতা মজ্জুলিকা ধর্মীয় নাট্য সংস্থার পরিবেশনায় সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হবে। যাত্রাপালাটির পালাকার উজ্জ্বল কুমার ব্যাপারী।

Reneta

সমাপনী দিন আগামী বুধবার (১ অক্টোবর) বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে সন্ধ্যা সাড়ে ৬টায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের শুরতে ঢাক-ঢোল বাজানোর মাধ্যমে আবাহন ‘মাঙ্গলিক নৃত্য’ পরিবেশিত হবে।

এতে শুভেচ্ছা বক্তৃতা করবেন তপন চন্দ্র মজুমদার, বিজন কান্তি সরকার, রমেশ দত্ত ও তরুণ দে। অনুষ্ঠানে দলীয়ভাবে শ্যামা সংগীত, ভক্তিমূলক গান, দেশাত্মবোধক গান ও আধুনিক গান পরিবেশিত হবে।

এছাড়া শিল্পী অনিমা রায়, দেবলীনা সুর দোলা, ঋতুরাজ ও সিঁথী সাহা একক সংগীত পরিবেশন করবেন। অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনিমা রায়ঈদঋতুরাজদেবলীনা সুর দোলাযাত্রাপালারেজাউদ্দিন স্টালিনলিড বিনোদনশারদীয় সাংস্কৃতিক উৎসবশিল্পকলা একাডেমিসিঁথী সাহাসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তদন্তের মুখে ৫৮ ঢাবি শিক্ষক

আগস্ট ১৩, ২০২৬

বিদ্যুৎ সঙ্কটের জন্য কাকে দুষছে জামায়াত

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT