চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়ায় পান বরজে লাগা আগুন নিয়ন্ত্রণে

আনিসুজ্জামান ডাবলু আনিসুজ্জামান ডাবলু
৮:১৩ অপরাহ্ণ ১০, মার্চ ২০২৪
কুষ্টিয়া, জনপদ
A A
পান বরজে আগুন লেগে ধোঁয়া ও আগুন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নে ভয়াবহ আগুন লেগে পান বরজসহ অন্তত ৮ কিলোমিটার এলাকাজুড়ে ফসলের ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের ৯ ইউনিটের ৬ ঘণ্টা প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণ আসে।

রোববার ১০ মার্চ দুপুর ১২টার আগে রায়টা গ্রামের এক কৃষকের পানের জমিতে আগুন লাগে। এরপর তা টানা ৬ ঘণ্টা ধরে দাউ দাউ করে জ্বলে। ছড়িয়ে পড়ে অন্তত ৪ থেকে ৫টি গ্রামে। ফায়ার সার্ভিসের তিন জেলার ৯টি ইউনিট ৬ ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আনে।

এ সময় আগুনে পুড়ে গেছে কয়েক হাজার কৃষকের পান বরজ ও ফসল।

Banglabid

স্থানীয় জনগণ, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সূত্রে জানা যায়, সকাল সাড়ে ১১টার দিকে বাহাদুরপুর ইউনিয়নের রায়টা গ্রামের মিলন আলীর পান বরজে আগুন ধরে যায়। এরপর তা মুহূর্তে আশপাশের অন্য কৃষকদের জমিতে ছড়িয়ে পড়ে। বাতাস থাকায় আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে পাশের রায়টা পাথরঘাট, রায়টা নতুনপাড়া, মাধবপুর ও গোসাইপুর গ্রামে। তবে আগুন কিভাবে লাগলো তা জানাতে পারেনি এরাকার মানুষ ও ফায়ার সার্ভিস।

সিগারেটের আগুন কিংবা কারও শত্রুতার কারণে আগুনের ঘটনা ঘটেছে বলে ধারণা করছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিসের ৯টি টিম ঘটনাস্থলে পৌঁছালেও মাঠে পানির উৎস না থাকায় আগুন নেভাতে তাদের বেগ পেতে হয়। তবে বাতাস কমে যাওয়ায় সন্ধ্যা ৬টার আগে আগুন নিয়ন্ত্রণে আসে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আগুনে ফসল নষ্টকুষ্টিয়াকুষ্টিয়ায় আগুনপান বরজে আগুন
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাতে কী হলো

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল কলম্বিয়া

আগস্ট ১০, ২০২৬

খাদ্যে ভেজাল: দেখতে আকর্ষনীয় হলেই কী নিরাপদ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

খায়রুল হকের জামিন, কারামুক্তিতে বাধা নেই

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

যে কারণে মিল্কভিটা দুধের দাম লিটারে ১০ টাকা বাড়ল

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT