অপরাধ

রাজধানীতে যাত্রীবেশে বাসে উঠে আগুন দিল দুর্বৃত্তরা

বাসে আগুন দেওয়ার জন্য দুর্বৃত্তদের চেষ্টার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে যাত্রীবেশে বাসে আগুন দেওয়ার জন্য দুর্বৃত্তরা চেষ্টা করছে, ছবি তোলা হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর মুগদা এলাকায় মিডলাইন পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার সকাল ১১ টা ৫৫ মিনিটে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুমের অপারেটর জয়নাল জানান, আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। ফায়ার সার্ভিস গিয়ে আগুন নেভালেও বাসটি পুরোপুরি পুড়ে গেছে। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্বৃত্তরা বাসের যাত্রী ছিল। বাসটি এসে হঠাৎ সড়কের উপর ব্রেক করে। বাস থেকে কয়েকজন যাত্রী বের হয়ে ভাঙচুর শুরু করে, পরে বাসের ভেতরে একজন আগুন ধরিয়ে পালিয়ে যায়।

আগুন লাগার মিনিট খানেক পরই  ঘটনাস্থলের বিপরীতে বিপুল সংখ্যক পুলিশ দেখা যায়।

এর আগে সকালে সাভারের হেমায়েতপুরে দুই বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এর মধ্যে একটি পার্কিং করা ছিল, আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

বিষয়:ফায়ার সার্ভিস বাসে আগুন মিডলাইন বাস মুগদা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…