জনপদ

রূপগঞ্জে টায়ার ফ্যাক্টরিতে আগুন

রূপগঞ্জে টায়ার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রূপগঞ্জে টায়ার ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ছবি, ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

নারায়ণগঞ্জের রূপগঞ্জের রূপসীতে অবস্থিত গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট কাজ করছে। রোববার (২৫ আগস্ট) রাত ১০টা ৩৫ মিনিটে ওই প্রতিষ্ঠানে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যায়।

আগুনের ভয়াবহতা বাড়লে ফায়ার সার্ভিসের ১০ টি ইউনিট আগুন আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। এখনো ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ করছে।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানিয়েছেন, নারায়ণগঞ্জে গাজী টায়ার ফ্যাক্টরিতে আগুনের খবর পেয়ে ডেমরা ফায়ার স্টেশনের দুটি ইউনিট, কাঁচপুর, আদমজী ইপিজেড ও কাঞ্চন ফায়ার স্টেশনের মোট ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এছাড়া সিদ্দিক বাজার থেকে টিটিএল ঘটনাস্থলে গিয়েছে।

বিষয়:গাজী টায়ার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…