বাংলাদেশ

রাজধানীর হাজারীবাগে বস্তিতে আগুন, পুড়ে গেছে অর্ধশতাধিক ঘর

হাজারীবাগে বস্তিতে অগ্নিকাণ্ড, আগুন ছড়িয়ে পড়ছে ঘরগুলিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

হাজারীবাগের বস্তিতে অগ্নিকাণ্ডের দৃশ্য, আগুনের লেলিহান শিখা ও ধোঁয়া ছড়িয়ে পড়ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

রাজধানীর হাজারীবাগ ঝাউচর এলাকায় একটি টিনশেড বস্তিতে আগুন লেগে দোকানপাট ও বাসাবাড়ি মিলে অর্ধশতেরও বেশি কাঁচা ঘর পুড়ে গেছে। 

শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১২ টার দিকে এই আগুন লাগে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের কর্মীরা সময়মতো ঘটনাস্থলে পৌঁছলে আগুন আরো দ্রুত নিয়ন্ত্রণ করা সম্ভব হতো বলে দাবি করেছেন এলাকাবাসী। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

 

বিষয়:অগ্নিকাণ্ড হাজারীবাগ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…